সফল ব্রেস্টফিডিং এর প্রথম ধাপঃ “হ্যান্ড এক্সপ্রেশন: কখন? কীভাবে? কেন এত জরুরি?”

★কাদের জন্য এই ওয়েবিনার?

প্রসূতি মা ছাড়াও থার্ড ট্রাইমেস্টার পার করছেন এমন গর্ভবতী মায়েরা হাইলি রেকমেন্ডেড। গ্রুপে প্রচুর প্রশ্ন আসে প্রসবের পর নবজাতককে ব্রেস্টফিডিং করাতে পারেন নি বা নবজাতক নিজে থেকে টেনে খায় নি। ওই নাজুক সময়ে ফর্মুলা ছাড়া আর কোন অপশন না জানা থাকার ফলে শুরুতেই ফর্মুলা দিতে হয়েছে। এতে করে দীর্ঘমেয়াদী যেসব ক্ষতির মুখে পড়েন মায়েরা :

১. পরবর্তীতে শিশু আর স্তন একসেপ্ট করে না।

২. দুধে ফ্লো কমতে কমতে নাই হয়ে যায়।

৩. ব্রেস্টফিডিং কঠিন ও অসম্ভব হয়ে পড়ে।

৪. একটুখানি ভুল পদক্ষেপের কারণে ফর্মুলা কিনতে কিনতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া।

৫. শিশু বুকের দুধ থেকে বঞ্চিত হয়।

প্রসবধকল কাটিয়ে ওঠার পরে পুনরায় ব্রেস্টফিডিংয়ে ফিরতে চান মায়েরা৷ কিন্তু ভুল একদম শুরুতে শিশুকে নিপল কনফিউশানে ফেলে দিলে এই পথ কঠিনতম হয়ে যায়।

তাই প্রসবের আগেই অত্যন্ত জরুরি পদ্ধতি হ্যান্ড এক্সপ্রেশন শিখে নিলে এ সকল অনাকাঙ্ক্ষিত ক্ষতি থেকে বেঁচে থাকা যায়।

ব্রেস্টফীডিং হ্যান্ড এক্সপ্রেশনের আদ্যোপান্ত Membership Required

You must be a ব্রেস্টফীডিং হ্যান্ড এক্সপ্রেশনের আদ্যোপান্ত member to access this content.

Already a member? Log in here