প্রযুক্তি নির্ভর দুনিয়ায় প্রযুক্তি ছাড়া একটা মূহুর্তও যেন কল্পনা করা যায় না।মোবাইল,টেলিভিশন এখন ঘরে ঘরে,হাতে হাতে।প্রযুক্তির অনেক সফল ব্যবহারে আমাদের জীবনের অনেক কিছুই এখন হাতের নাগালে।মুদ্রার যেমন উল্টোপিঠ আছে ইলেকট্রনিক সেসব ডিভাইসেরও কিছু খারাপ দিক আছে বৈকি।
ডিভাইসের মাত্রাতিরিক্ত ব্যবহার ক্রমেই একটা প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে সেটা বলাবাহুল্য।
বলা হয় বাচ্চার জন্মের পর প্রথম পাঁচ বছর তার মানসিক বিকাশ হয় সবচেয়ে বেশি।এই সময়ে বাচ্চা প্রথম হাটতে শিখে,কথা বলতে শিখে,খেলতে শিখে।মোট কথা এই সময়ে সে যা দেখে,যা শুনে,যা নিয়ে খেলে তার সবকিছুই সে অবচেতন মনে শিখতে থাকে।মস্তিষ্কের গঠনে এই সময়টা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঠিক সেই সময়ে যখন তার ডিভাইস আসক্তি হয় তখন বাস্তবিক অর্থে কি হয়-
টপিকঃ ডিভাইস আসক্তি
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ মার্চ 4, 2025
