বাচ্চাকে শাসন, বাচ্চার গায়ে হাত তোলাঃ সীমা এবং সীমাবদ্ধতা

আপনার করা আঘাত পেয়ে যে আপনার
বুকে এসেই মুখ লুকায়
সে আপনার সন্তান
আপনার প্রিয়তম সন্তান
তারে আপনি কিভাবে মারেন ?
তারে আপনি ক্যান মারেন ?

শক্ত কঠিন, স্বার্থপর দুনিয়ার বুকে
কষ্ট যাতনায়, আঘাত, ব্যর্থতায়
আপনার আচলখানা যার জন্য
দুনিয়ার সবথেকে বড় আশ্রয়কেন্দ্রের
সবথেকে বড় তাবু
জন্ম থেকে যে জানে আপনার মতো
কেউ নাই, কিচ্ছু নাই
তারে আপনি কিভাবে মারেন?
তারে আপনি ক্যান মারেন?
কই যাবে সে আপনাকে ছেড়ে?

রব তো তাকে আপনার কোলে নাও দিতে পারতো
দিতে পারতো অন্য কারও বুকে, অন্য কারও কোলে
আপনার কোলটা থাকতে পারতো আজন্ম খালি
রব আপনাকে ভালবেসে তাকে আপনার বুকে, আপনার কোলেই দিল
দুনিয়ার এত বড় নিয়ামত, এত বড় আমানত
রবের দেয়া আমানতের খেয়ানত ক্যান করেন?
কিভাবে করেন?
তারে আপনি তুচ্ছ কারণে ক্যান মারেন?

আপনার জীবনের আঘাত, যন্ত্রণা, অপ্রাপ্তি আর ব্যর্থতা ক্যান ছোট্ট একটা শরীরে ঢেলে দ্যান?
অতটা সে বুঝে না, যতটা আপনি বুঝেন
অতটা মানিয়ে, অতটা গুছিয়ে সে চলতে পারে না
আপনি মা, আপনি বাবা আপনি তার শিক্ষক
ছাত্রের ভুল ছাত্রকে শিখায় আর
শিক্ষকের ভুল ছাত্রের জীবন নষ্ট করে দেয়…..
জানেন না বুঝি!

পুরোটা পড়তে সহজে লগিন করুন

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ মার্চ 9, 2025