বার্থ স্টোরি - রেজিস্ট্রেশন ফর্ম

বুধবার বেলা ১২ টায় হস্পিটালের ইমার্জেন্সি গেলে পিভি চেক করে লেবার স্যুটে পাঠানো হয়। পরবর্তীতে সন্ধ্যা পর্যন্ত সার্ভিক্স ওপেন হয় মাত্র ১ সেমি, তখন বার্থবলে কিছুক্ষণ এক্সারসাইজ করি। এরপর রাত ১১ টায় ৩ সেমি সাথে দশ মিনিটে তিনবার কন্ট্রাকশন। তখন ব্যথায় ক্লান্ত হয়ে গেলে এক ডোজ ওষুধ দেয়া হয়। ঘেমে নেয়ে একাকার অবস্থা আমার তখন, ফুল স্পিডে ফ্যান, এসি ১৬ তে দেয়া। ব্যথার ওয়েভ এলেই দোয়া পড়তে থাকি, মুখে ছোট ছোট ফুঁ দিয়ে ব্যথা বের করে দিই। রাত ১ টায় আমি ব্যথায় চিৎকার করে নার্সকে বলছিলাম, আমার হাজবেন্ড কে ডেকে দিন, আমার কোমর ভেঙে যাচ্ছে ব্যথায়। তিনি ১১ টা পর্যন্ত থাকলেও, তখন অনেক রাত হওয়ায় আর ভেতরে আসতে দেয়া হয়নি। নার্স এসে কোমরে হাত বুলিয়ে দিচ্ছিলো। তখন থেকে একটু একটু স্পটিং, কিন্তু ওয়াটার ব্রেক হয়নি। আর আমাকে দেখেও বুঝা যায়নি যে এত দ্রুত ডায়ালেটেড। আমি চেক করতে বললে ডক্টর রাত সাড়ে তিনটায় দেখেন, ৮ সেমি খুলে গেছে। সাথে সাথে লেবার রুমে নেয়া হয়।

জমজমাট একটা বার্থস্টোরী শুনতে চান? দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন!

১০ সেপ্টেম্বর ২০২৬
সন্ধ্যা ৭টায়
স্টোরীটেলারঃ সামিয়া উম্মে হাবিবা


9/9 ডিসকাউন্টে ৩০% ছাড় চলছে মাতৃত্ব'র সব কোর্সে