বাচ্চার উপর "বদনজর": সমস্যা এবং সমাধানের মূলে যখন বাবা-মার ভূমিকাই প্রধান।

মাশাআল্লাহ, আপনার চটপটে বাচ্চার ফুটফুটে ছবি ফেইসবুকে শেয়ার করছেন। তার সাথে কাটানো মধুর মধুর সময়ের গল্প লিখছেন।
একজন বাবা-মায়ের জন্য এরচেয়ে সুন্দর অনুভূতি আর হয় না! যেন সময়কে ইচ্ছা করে আটকে দিতে। জীবনের পাওয়া শ্রেষ্ঠ এক অনূভুতি।

এদিকে একজন বছরের পর বছর ধরে ডাক্তারের কাছে দৌড়াচ্ছে শুধুমাত্র একটা বাচ্চার জন্য।
সেই মেয়েটার জীবনে আর কিচ্ছু চাওয়া নেই।
কেবল একটা সন্তান।

ফেইসবুক স্ক্রল করতে গিয়ে সেই মেয়েটা আপনার ফুটফুটে বাচ্চার দুরন্তপনা আর তার গল্প পড়ছে।
তার ভেতরকার না হওয়া মাতৃত্বটা তীব্র হাহাকারে আর্তনাদ করে উঠছে।
হাদিসের ভাষ্য অনুযায়ী এখানে পর্দার খেলাফ হচ্ছে।
কেননা পর্দার খেলাফ শুধু পোশাকেই হয় না।
যার যা নেই তার সামনে সেই গল্প বলাটাও পর্দার খেলাফ।
যেমন কোন এতিমের সামনে নিজের সন্তানকে আদর করে ডাকতে মানা।

যদিও আপনি সরলমনে আপনার বাচ্চার ছবি দিচ্ছেন।
কিন্তু আরেকজনের শুন্য বুকে সেটা আঘাত লাগছে। না হতে পারা মায়ের মাতৃত্বের আর্তনাদ।
আপনি কাউকে আঘাত করতে চাননি। কিন্তু আপনার অজান্তে আরেকজন আঘাতটা পেয়ে গেছে।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ আগস্ট 9, 2025