গর্ভধারণ একজন নারীর জন্য খুব স্বাভাবিক ও আকাঙ্ক্ষিত বিষয়। এই সময়ে একজন নারীর শারীরবৃত্তীয় বিভিন্ন পরিবর্তন হয়। গর্ভধারণের সময় নারীর মাসিক ঋতুচক্র বা পিরিয়ড বন্ধ থাকে, যা সন্তান প্রসবের পর আবার শুরু হয়। প্রসবের পর পুনরায় পিরিয়ড ব্যাপারটি যদিও একটি স্বাভাবিক ঘটনা, তবে এই সম্পর্কে অনেক মায়েরই সঠিক তথ্য জানা নেই।
আজকের লিখায় প্রসবের পর পিরিয়ড সম্পর্কে বিস্তারিত থাকছে।
সন্তান প্রসবের পর নারীর যোনিপথ দিয়ে রক্তস্রাব যায়, যা সর্বোচ্চ ৪০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। ইসলামের পরিভাষায় একে বলা হয় নিফাস। এটি পিরিয়ড নয়। নিফাস বন্ধ হবার পর বা কিছু সময় বিরতিতে স্বাভাবিক পিরিয়ড শুরু হয়। একে পোস্টপার্টাম পিরিয়ডও বলে
নিফাস শেষ হবার পর ঠিক কখন পিরিয়ড শুরু হবে, এই প্রশ্নের উত্তর প্রতিটি নারীর জন্য আলাদা। আপনি আপনার খুব কাছের কয়েকজন নারীকে জিজ্ঞেস করলেই এই তথ্যের সত্যতা পেয়ে যাবেন।
