লেবার রুমে হাজব্যান্ডের উপস্থিতির আদ্যোপান্ত

সন্তান জন্মদানের প্রক্রিয়াটি শুরু হয় স্বামী স্ত্রীর মিলিত প্রয়াসে, কিন্তু গর্ভধারণ ও সন্তান প্রসব- এই কাজগুলো প্রাকৃতিকভাবেই একজন নারীর জন্য নির্ধারিত। তবে এখানে স্বামীর ভূমিকাও কম নয়। স্ত্রীর শারীরিক মানসিক সুস্থতা নিশ্চিত করতে স্বামীও তার নিজের দায়িত্বটুকু পালন করে যান। 

সন্তান প্রসবজনিত বিভিন্ন আলাপচারিতায় একটি ব্যাপার নিয়ে প্রায়শই বেশ জোরালো বক্তব্য শোনা যায়। সেটি হচ্ছে, স্ত্রীর লেবার / প্রসবকালে সেখানে হাজব্যান্ড এর উপস্থিত থাকা উচিত/ দরকার কি না? এই ইস্যুর পক্ষে – বিপক্ষে সিদ্ধান্ত নেবার আগে কিছু ব্যাপারে আলোকপাত করতেই আজকের লেখা।

১। একজন স্বামী তার স্ত্রীর সবচে কাছের মানুষ। লেবারের মতন কঠিন পরিস্থিতিতে যদি স্ত্রীর পাশে স্বামী উপস্থিত থাকেন, স্বাভাবিকভাবেই এতে স্ত্রীর মনোবল বেড়ে যাবে, যা লেবারে থাকা মা-কে লেবারের সাথে মানিয়ে নিয়ে (cope with) করতে অনেকখানি সাহায্য করবে। 

২। লেবারে একজন নারী প্রচণ্ড রকমের শারীরিক ও মানসিক ধকলের মধ্যে থাকেন। সন্তান জন্মদানের এই কঠিন প্রক্রিয়াটি যখন স্বামী নিজেও কাছ থেকে দেখবেন, আশা করা যায় তিনি স্ত্রীর প্রতি আরও বেশী সংবেদশীল ও শ্রদ্ধাশীল হবেন। যা তাদেরকে তাদের দাম্পত্যকে সুন্দর করতে অনেকটাই সাহায্য করবে।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ অক্টোবর 31, 2025