নবজাতককে স্বাগত জানাতে ইসলামের ৫টি বিধান

লিখেছেন Kabir Anwar

আর রহমান এবং আর রহিম আল্লাহর নামে

সন্তান আল্লাহ তা’আলার দেওয়া একটি অমূল্য নিয়ামত। এই নিয়ামতের মূল্য যে কত বেশি তা কেবল তারাই বুঝবেন যারা এ থেকে বঞ্চিত। আর যাদেরকে এই নিয়ামত দিয়ে আল্লাহ অনুগ্রহ করেছেন তারা কিছুটা হলেও সেই মূল্য অনুভব করতে পারেন। ইসলাম একটি পূর্ণাংগ জীবনবিধান হিসেবে নবজাতক সন্তানের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য বেঁধে দিয়েছে। একটি নবজাতক সন্তানকে দুনিয়ার বুকে স্বাগত জানানোর কিছু ইসলামিক বিধিবিধান রয়েছে যেগুলো মুসলিম হিসেবে পালন করা আমাদের জন্য জরুরী কিন্তু দুঃখের বিষয় হল, অনেক দ্বীনদার পরিবারেও নবজাতক সন্তানের ক্ষেত্রে এই বিধানগুলো সঠিকভাবে পালন করা হয় না। যারা করেন তাদের অনেকেই আবার প্রতিটি কাজের সময়সীমা সম্পর্কে গাফেল। অথচ কোন কাজটি কখন এবং কীভাবে করতে হবে সেই বিষয়ে ইসলামের সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে। আমি এখানে সে সম্পর্কে কিছু আলোকপাত করব ইনশা আল্লাহ।

সন্তান জন্মের পর প্রথম কাজ হল তার ডান কানে আযান দেওয়া। এটি রাসূলুল্লাহ (সা) থেকে প্রমাণিত সুন্নাহ। ‘আলিমগণ বলেছেন এর পেছনে হিকমাহ হল একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই সে আল্লাহর একত্বের বাণী শ্রবণ করবে। যদিও পরবর্তী জীবনে জন্মলগ্নের আযানের কথা তার মনে থাকবে না তবুও এর একটি রুহানী প্রভাব শিশুর মনে রয়ে যাবে ইনশা আল্লাহ।

উবাইদুল্লাহ ইবনু আবু রাফে’ (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ “ফাত্বিমাহ (রা) যখন আলী (রা) এর পুত্র হাসান (রা) কে প্রসব করলেন, তখন রাসূলুল্লাহ (সা) তার কানে সালাতের আযানের ন্যায় আযান দিয়েছিলেন।“

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ ফেব্রুয়ারি 17, 2023