প্রসঙ্গ যখন বাচ্চার ম্যানার বা আচরণ শিক্ষা

আমরা চাই সন্তান হোক দেশ সেরা।
সন্তানকে তাই সবসময় সেরাটাই দিতে চাই। বাজারের সবচেয়ে সেরা মাছ, মাংস। দোকানের সবচেয়ে সুন্দর জামাটা।
সন্তানকে সেরাটা দিতে অতিক্রম করি সাধ্যকেও।
কিন্তু সাধ্যের মধ্যে যে সেরাটা দিতে আমরা ভুলে যাই সেটার নাম সুশিক্ষা। বাচ্চার খাবার, পোশাক যতটা গুরুত্ব পায় আচরণগত ব্যাপারটা যেন ততটাই অবহেলিত হয়। অথচ তার জীবনের সবচেয়ে বড় অংশ কিন্তু তার সামগ্রিক আচরণ।
শারীরিকভাবে পরিপুষ্ট সন্তান সততাকে ধারণ করতে পারেনি। বাবা-মার ইহকালীন কিংবা পরকালীন জীবনে এরচেয়ে বড় পরাজয় কিন্তু আর কিছুতেই নেই। সন্তানের শারীরিক বিকাশের সাথে সাথে একটি সঠিক, সুন্দর মানসিক বিকাশের কোন বিকল্প হয় না।

বাচ্চার আচরণগত যে যে সমস্যা গুলো আমরা এড়িয়ে যাই সাধারণত। যা একেবারেই অনুচিত।

▪️ বাচ্চা একটা ভুল করেছে। আমরা বলি "ছোট মানুষ। বুঝে না। বড় হলে বুঝবে।" বিল্ডিংয়ের ভিত শক্ত না হলে যেমন বিল্ডিং অল্প কারণেই ধ্বসে পড়ে তেমনি ছোট বয়সে সঠিক জিনিস না শেখালে বড় হয়ে সেটা ঠিক করা অসম্ভব হয়ে পড়ে।

▪ বাচ্চা খেলতে গিয়ে সহপাঠীর গায়ে হাত তুলেছে। রাগে অথবা খেলাচ্ছলে। আমরা হাসিচ্ছলে উড়িয়ে দিয়ে বলি, বাচ্চারা একসাথে হলে এমনটা করেই।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ মে 2, 2025