অসংখ্য মায়েদের কমন প্রশ্ন,
বাচ্চাকে মোবাইল, টিভি না দিলে ওরা করবেটা কি সারাদিন?
এই প্রশ্নের উত্তর দেয়া অবশ্য মুশকিলের ব্যাপার। কেননা শহরের বেশিরভাগ বাচ্চাই দিনের একটা লম্বা সময় চার দেয়ালের ভেতরে কাটায়।
এই চারদেয়ালে তাদের আর কতই ভালো লাগে! আশেপাশে খোলামেলা জায়গা, বাচ্চাদের পার্কও এভেইলেবল না।
আর মায়েদেরকেও সংসারের কাজ সামলাতে হয়।
কাজ সামলাতে গিয়ে অল্প সময়ের জন্য হলেও মোবাইল, টিভি দিতেই হয়।
কিন্তু ব্যাপার হল এই অল্প সময়টা একসময় আর অল্পতে সীমাবদ্ধ থাকে না।
একটা সময় পর বাচ্চারা মোবাইল, টিভিতে এতই আসক্ত হয়ে পড়ে যে বাচ্চাদের প্রাত্যহিক খাওয়া, ঘুমের রুটিন গুলো এলোমেলো হয়ে যায়। আর বাচ্চার রুটিন এলোমেলো মানে পরিবারের সবার রুটিন এলোমেলো।
একটা গুছানো পরিপাটি রুটিনের মোটামুটি শান্ত বাচ্চাটার ক্রমশ অস্থির, খিটখিটে মেজাজ, অকারণ ট্যানট্রাম, খেতে না চাওয়া, ঘুমের মধ্যে ভয় পাওয়া ইত্যাদি অনেক সমস্যাই হতে পারে এই রুটিন এলোমেলো হওয়ার কারণে।
বাচ্চাকে তাই মোবাইল, টিভিতে আসক্ত না হতে দিতে চাইলে কিছু কৌশল অবলম্বন করাই যায়।
প্রথমত,
