গর্ভকালীন ও প্রসবোত্তর পা ব্যথাঃ প্লান্টার ফ্যাসিয়াইটিস
প্রেগ্ন্যান্সি এমন একটা সময় যখন স্বাভাবিক হাঁটা চলা, কাজ কর্ম সব কিছুতেই অসুবিধা তৈরি হয়। যে আপনি অনায়াসে সিঁড়ি ভাংতে পারতেন, দৌড়ে দৌড়ে কাজ করতে পারতেন, ঠায় দাঁড়িয়ে নানান পদের রান্না করতে পারতেন, সেই আপনিই প্রেগ্নেসিতে সিঁড়ি দেখলে পালাতে চাইবেন, দৌড়ানো তো দূরের কথা, হাঁটাহাঁটি করতেও পায়ে ব্যাথা পাবেন। আর কিছুক্ষণ দাঁড়িয়ে কাজ করলে তো সেই পা নিয়ে আর নড়াচড়াই করতে পারবেন না।
এইসব অসুবিধা তৈরি হবার বিশেষ কিছু কারণ আছে যা প্ল্যান্টার ফ্যাসিয়াইটিস নামে পরিচিত। এবং এর প্রতিকারও আছে। এই লেখায় গর্ভাবস্থা ও প্রসবোত্তর পা ব্যথা বা প্ল্যানটার ফ্যাসিয়াইটিস এর আদ্যোপান্ত নিয়ে কথা বলবো।
আমাদের পায়ের গোড়ালি থেকে আঙ্গুল পর্যন্ত কিছু টিস্যু আছে যেগুলো এই দুইয়ের মাঝে সংযোগ স্থাপন করে। এই টিস্যুগুলোর নাম প্ল্যানটার ফ্যাসিয়া।
পায়ের পাতার নীচে থাকা এই টিস্যুগুলো যদি ফুলে যায় বা জ্বালা পোড়া করে, তখন প্ল্যানটার ফ্যাসিয়াইটিস হয়েছে বলে ধরে নেয়া হয়।গর্ভবতী ও সদ্য মা হওয়া নারীদের মাঝে এটি বেশ কমন।
