ইতিবাচক মনোভাব

লিখেছেন Sumaiya binte Sobuj

ইতিবাচক মনোভাব একটা চর্চিত বিষয়। এই কথার অর্থ হলো মানুষ সাধারণত ইতিবাচক মনোভাব পোষণ করে না বরং চেষ্টা এবং চর্চার মাধ্যমে সে অর্জন করতে পারে। স্বাভাবিক অবস্থার পাশাপাশি গর্ভাবস্থায়ও একজন নারীর জন্য ইতিবাচক মনোভাব ধরে রাখা বেশ জরুরী। কারণ তার মানসিক অবস্থা গর্ভস্থ সন্তানের ভালো থাকার উপর সরাসরি প্রভাব বিস্তার করে। কিন্তু একজন স্বাভাবিক মানুষের তুলনায় একজন গর্ভবতী নারীর জন্য ইতিবাচক মনোভাব ধরে রাখা দ্বিগুণ কঠিন কারণ এসময় হরমোনগত কারণে একজন নারী যে পরিমাণ মুডসুইং সহ অন্যান্য শারীরিক অস্বস্তির মুখে পড়েন সেগুলো সামলে মনকে সামাল দেয়া নিতান্তই কঠিন। ধর্ম, বিশেষ করে ইসলাম ধর্ম, বিভিন্ন অনুপ্রেরণা এবং অনুশাসনের মাধ্যমে ইতিবাচক মনোভাব ধরে রাখা এবং চর্চা করায় দারুন উৎসাহ দেয়। একজন মুসলিম নারী জন্য প্রেগনেন্সিতে ইতিবাচক মনোভাব ধরে রাখার প্রেরণা যোগাবে এই লেখা

সাইকোলজির সাথে ধর্মের সম্পৃক্ততা নিয়ে বরাবরই বিভিন্ন গবেষণায় আলোচনা উঠে এসেছে। পজিটিভ সাইকোলজি যদিও একুশ শতকের শুরুর দিকের একটি টার্ম, কিন্তু একটু গভীরভাবে দেখলেই বোঝা যায়, ইসলাম ধর্মের বিশ্বাস ও জীবনব্যবস্থার সাথে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আজকের লেখায় আমরা দেখবো ইসলামের সাথে পজিটিভ সাইকোলজির সম্পর্ক কোথায় এবং কেমন।

প্রথমে জানা যাক, পজিটিভ সাইকোলজি কি। পজিটিভ সাইকোলজি হচ্ছে সাইকোলজির একটি শাখা যেখানে মানবজীবনের ইতিবাচক শক্তি, গুণাবলি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অর্থপূর্ণ জীবনযাপনের প্রতি গুরুত্বারোপ করা হয়। ‘এটি এক ধরনের বৈজ্ঞানিক গবেষণা যেখানে মানব কর্মক্ষমতার সর্বোত্তম বৈশিষ্ট্যগুলো নিয়ে কাজ করা হয়। এর লক্ষ্য হলো ব্যক্তি ও সমাজের সমৃদ্ধিতে সহায়ক গুণগুলো আবিষ্কার করা ও তার প্রসার ঘটানো।’ (Seligman, 2005)

অপরদিকে, ইসলাম হলো একেশ্বরবাদী ধর্ম, যার মূল হলো এক ও একমাত্র স্রষ্টার প্রতি বিশ্বাস ও আনুগত্য । ইসলাম শব্দটির উৎপত্তি سلم থেকে, এই শব্দমূল থেকে তিনটি শব্দ এসেছে, إستسلام বা আত্মসমর্পণ, سلام অর্থাৎ শান্তি ও سلامة যার অর্থ শুদ্ধতা।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ ফেব্রুয়ারি 12, 2025