গর্ভধারনের তেরতম সপ্তাহ

গর্ভধারনের তেরতম সপ্তাহ 1

আপনি এখন গর্ভধারনের তেরতম সপ্তাহ শুরু করেছেন, অর্থাৎ আপনি গোটা গর্ভধারনকালীন সময়ের এক তৃতীয়াংশ প্রায় অতিক্রম করে ফেলেছেন। অন্য সময়ের তুলনায় হয়ত এখন আপনার একটু বেশীই ক্লান্ত লাগে। একদিকে নতুন শিশুর আগমন নিয়ে খুশী আবার অন্যদিকে মুড সুইং নিয়ে বিব্রত বেশীর ভাগ মায়েরাই থাকেন। প্রথম বাচ্চার বেলায় যেমন আগ্রহ/উত্তেজনা বেশী কাজ করে, দ্বিতীয়-তৃতীয় বা পরের বাচ্চাদের বেলায় নতুন বাচ্চার চিন্তার সাথে সাথে আগের বাচ্চাদের দেখাশোনার বিষয়টি মা’কে ক্লান্ত করে রাখে। প্রতিটা গর্ভধারণ আসলেই স্বতন্ত্র।

এই সপ্তাহে এসে আপনি বেশকিছু শারীরিক পরিবর্তন দেখবেন। সাধারনত প্রথমদিকে যাদের খুব বেশী মাথাঘুরানো, বমি/বমিভাব থাকে, আস্তে আস্তে কমতে থাকে। দ্বিতীয় ট্রাইমিষ্টারে যেয়ে আপনি অবস্থার আরো উন্নতি আশা করতে পারেন। তাছাড়া এই সময়ে গর্ভপাতের সম্ভাবনাও কম থাকে।
অতিরিক্ত রক্তপ্রবাহ সরবরাহের জন্য আপনি চামড়ার নীচে দৃশ্যমান নীল ধমনী দেখতে পারেন। প্রথমদিকের তুলনায় ক্লান্তি কমে আসতে পারে। সহবাসের এর প্রতি আগ্রহ বাড়তে পারে। অনেকের স্তনে কোলষ্টারোম তৈরী শুরু হয় এর মধ্যেই, যা আপনার বাচ্চার জন্মের পরপর তার প্রথম খাবার। অনেকের অল্প পরিমান স্পটিং (Spotting) হয়। কিন্তু পরিমানে বেশী হলে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কোষ্ঠকাঠিন্যে ভোগেন অনেকেই।

আপনার ভেতরের শিশুটির একটা ছোট্ট লেবুর সমান। লম্বায় তিন ইঞ্চির কাছাকাছি আর ওজন প্রায় এক আউন্স। কিন্তু এই ছোট্ট শরীর ইতিমধ্যে অনেক কিছু করতে শিখেছে। মাথা নাড়তে পারে, হাই তুলতে পারে, পা ছুঁড়তে পারে এমনকি হেঁচকিও তোলে কখনো সখনো। আকারে এখনো অনেক ছোট দেখেই আপনি তার নাড়াচাড়া বাইরে থেকে বুঝতে পারেন না এখনো।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ সেপ্টেম্বর 4, 2018