গর্ভাবস্থায় শোয়ার সঠিক নিয়ম

গর্ভাবস্থায় যেহেতু শরীর ভারী হতে থাকে, পেট উঁচু হয়ে যায়, ওজন ও গরম লাগা বেড়ে যায়, ঘুমাতেও তখন অস্বস্তি হয়। কিভাবে শুয়ে আরাম পাবেন সেটাও মাঝে মাঝে মায়ের বুঝে আসে না। আরামের পাশাপাশি শোয়ার ধরনের উপর বাচ্চার সুস্থতাও কিছুটা নির্ভর করে। তাই গর্ভাবস্থায় সঠিক পজিশনে শোয়া খুবই গুরুত্বপূর্ণ।

প্রথম ট্রাইমেস্টার বা গর্ভাবস্থার প্রথম তিন মাসে পেটের মাঝে তেমন কোন পরিবর্তন বোঝা যায়না, বাচ্চাও তেমন বড় হয়না। তাই এই সময় গর্ভবতী মা যেভাবে সুবিধা সেভাবে শুতে পারেন।

এই সময় থেকে অর্থাৎ গর্ভাবস্থার চতুর্থ মাস থেকেই গর্ভবতী মায়ের পেট বড় হতে থাকে, গর্ভের শিশুও বাড়তে থাকে। তাই এই সময় শরীর ভারী হয়। ডাক্তারদের মতে এই সময় থেকেই চিত হয়ে বা উপুড় হয়ে পেটে ভর দিয়ে শোয়া উচিত নয়। বরং কাত হয়ে শোয়া মা ও শিশুর জন্য ভালো। বিশেষ করে বাম কাতে শোয়ার পরামর্শ দেয়া হয় কেননা এতে প্লাসেন্ট্রায় অক্সিজেন সরবরাহ সহজ হয় যা বাচ্চার বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মাঝে মাঝে কিছু সময়ের জন্য ডান কাতেও শোয়া যায়, তবে বাম কাতে শোয়া উত্তম।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ নভেম্বর 9, 2024