প্র্যাগ্নেন্সি থেকে পোস্টপার্টাম: লড়াইটা নিঃশব্দ কিন্তু শক্তিশালী

জাদুর কিটে বহুল প্রত্যাশিত লাল দুই দাগ। আবেগ উচ্ছাসে চোখ ছলছল, হৃদয় টলমল। জীবন ভরপুর। কত প্রতিক্ষার পর অবশেষে সে এল।

কিন্তু কিছুদিন যেতেই লক্ষ্য করলেন জীবন যেন ক্রমশ ছন্দ হারাচ্ছে। খেতে ইচ্ছা করছে না, বমি পাচ্ছে। সবচেয়ে পছন্দের খাবারেও কেমন এক উৎকট গন্ধ খুঁজে পাচ্ছেন।
কি খাবেন আর কি খাবেন না বুঝেই পাচ্ছেন না। অথচ পেটে তখন বেশ খিদে।

এই মন ভালো তো এই মন খারাপ। মুড সুইং যেন নিত্যকার সাথী। খুব ছোট ছোট কারণেও অযথাই কষ্টে বুক ভার হয়ে আসছে। কান্না পাচ্ছে ভীষণ! অথচ কখনও আপনি এমনটা ছিলেন না।

প্র‍্যাগ্নেন্সির পুরো লড়াইটা ঠিক এইরকম নানা উত্থান পতনের গল্পে ভরপুর।
পরিবারের সদস্যরা যদি খুব সাপোর্টিভ হয় তাহলে হয়তো তারা আপনাকে আগলে রাখবে। কিন্তু সবসময় যে তারা বুঝবে এমনটা নাও হতে পারে।
আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরিবারের সদস্যরা অনেক সময় সাপোর্টিভ হয় না।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জানুয়ারি 15, 2026