গর্ভস্থ সন্তান ছেলে হয়ে থাকলে গর্ভধারিণী মধ্যম থেকে চরম মাত্রার বিভিন্ন জটিলতার মুখে পড়তে পারেন, নতুন এক গবেষণা থেকে এমন তথ্য পাওয়া গেছে।
অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া পাঁচ লক্ষাধিক শিশুর উপর গবেষণা চালিয়ে এমন সিদ্ধান্তে পৌঁছান গবেষকরা। তাদের মতে, বাচ্চার লিঙ্গ বাচ্চা ও মায়ের স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করে।
এডিলেড বিশ্ববিদ্যালয়ের রবিনসন গবেষনা ইন্সটিটিউটের গবেষক ডক্টর পেট্রা ভার্বাগ বলেন, “গর্ভস্থ বাচ্চার লিঙ্গের সাথে গর্ভকালীন জটিলতার সরাসরি সম্পর্ক আছে"।
ছেলে বাচ্চারা সাধারণত মেয়ে বাচ্চার চেয়ে আগে জন্ম নেয়, যার ফলে এইসব নবজাতকরা বেশি শারীরিক সমস্যায় পড়ে। এছাড়াও ছেলে বাচ্চা ধারণ করা মহিলারা গর্ভকালীন ডায়াবেটিস, প্রি-একল্যাম্পশিয়া, ও উচ্চমাত্রার রক্তচাপে ভোগার সম্ভাবনা বেশি থাকে বলে গবেষকরা জানান।
গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
টপিকঃ গর্ভধারণ, ছেলে সন্তান, জটিলতা
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ ফেব্রুয়ারি 4, 2017
