যখন আমার বাচ্চারা একদম ছোট ছিল, তখন পরিবারের মধ্যে শুধু আমি আর আমার স্বামী রোজা রাখতাম।
ফজরের আগের সময়টা, রাতের সেই শেষ অংশ ছিল একদম শান্ত আর নিরিবিলি। আমি একা একা সুহুর করতাম এবং নীরবতার মাঝে ইবাদতে মনোযোগ দিতাম। (আমার স্বামীর সুহুর ছিল শুধু একটি খেজুর এবং কিছু পানি।)
দিনটি কেটে যেত ছোট বাচ্চাদের দেখাশোনায়—তাদের জন্য সকালের নাস্তা ও দুপুরের খাবার তৈরি করা, কারণ তারা সারাদিন খাবার, স্ন্যাকস, পানি, দুধ, খেলনা ও গেমস চাইতো। তাদের দৌড়াদৌড়ি, খাওয়ানো,ডায়াপার পরিবর্তন করা, আর ঘুম পাড়ানোর কাজ চলতেই থাকত।
আজ, বহু বছর পর, সবকিছু অনেক বদলে গেছে।
টপিকঃ রমজান
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ ফেব্রুয়ারি 6, 2026
