১। ডাল দিয়ে বড়া/পিয়াজু বানাতে ডাল ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিতে পারেন।
ফ্রিজিং করার আগে ডালের সাথে প্রয়োজনীয় মসলা(লবণ,আদা,রসুন,হলুদ,মরিচ,জিরা গুড়ো) মিশিয়ে রাখতে পারেন।পরে মসলা ঠিকঠাক হল কিনা সেই নিয়ে টেনশন করতে হবে না।
রান্নার সময় শুধু পেয়াজ আর কাচামরিচ মিশিয়ে ভেজে ফেললেই হবে।
২। যারা ভাজাপোড়া খান তারা বেসনের গুড়ার সাথে হলুদ,মরিচ,ধনিয়া,জিরা গুড়া মিশিয়ে ফ্রিজের নরমালে রেখে দিতে পারেন।ভাজাপোড়া করার সময় জাস্ট পানি দিয়ে গুলিয়ে নিলেন।
টপিকঃ রমজান, রান্নার টিপস
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ ফেব্রুয়ারি 19, 2025
