‘গর্ভাবস্থায় শারীরিক সম্পর্ক করা যাবে কিনা”, “কিভাবে করলে ক্ষতির সম্ভাবনা নেই”- হবু মা-বাবার মনে এ নিয়ে প্রশ্ন থাকলেও সঠিক উত্তরটি অনেকেই জানেন । কেউ জানার চেষ্টা করলেও নির্ভরযোগ্য তথ্য খুঁজে পাননা। অনেকে তো ভুল জ্ঞান নিয়ে পুরো প্রেগ্নেন্সিতেই শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকেন, যা একটি সুস্থ দাম্পত্যের জন্য বড় রকমের হুমকি।
সঠিক জ্ঞান থাকলে সহজেই গর্ভাবস্থায়ও আনন্দময় শারীরিক সম্পর্ক ধরে রাখা যায়, যা একটি দম্পতিকে নানান ভাবে সাহায্য করে। আজকের লিখায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে।
গর্ভাবস্থায় শারীরিক সম্পর্কে অনেক দম্পতিরই কিছুটা অনীহা থাকে। যদিও এক্ষেত্রে নারীদের অনীহা বেশি, তবে কিছু ক্ষেত্রে পুরুষরাও অনীহা প্রকাশ করেন। এর কারণ হিসেবে বলা যায়-
একটি সুখী দাম্পত্যের জন্য নিয়মিত যৌনসম্পর্ক একটি পূর্বশর্ত। কিন্তু গর্ভাবস্থার লম্বা সময়ে শারীরিক সম্পর্ক থেকে একদমই বিরতিতে গেলে দাম্পত্যে এটার প্রভাব আসতে বাধ্য। যেমন-
