আপনার টিনেজ সন্তান কি আপনার সাথে মিথ্যা বলে?

কিভাবে নিশ্চিত হবেন যে আপনার সন্তান আপনার সাথে সবসময় সত্য কথা বলছে? এর জন্য কোন ১০০% সঠিক পথ নেই। বাচ্চাদের মিথ্যা বলা নিয়ে গবেষনা করছেন এমন গবেষকরা জানাচ্ছেন, মা-বাবার পক্ষে বাচ্চার মিথ্যা বলা ধরতে পারার প্রমাণ নেই।

তাই ফ্যামেলি থেরাপিস্টরা বিভিন্ন ধরনের কৌশলের কথা বলেন। তাদের মূলনীতি হলো: সত্য বলাটা বাচ্চাদের জন্য সহজ করে দিন।

সন্তান পালন বিষয়ে অভিজ্ঞ লেখক ও মনস্তত্ববিদ লরা মার্কহাম বলেন, "মিথ্যা বলার জন্য শাস্তি দেয়ার মাধ্যমে আপনি বাচ্চাকে আরো পাকা মিথ্যাবাদীতে পরিণত হতে সাহায্য করছেন।" তাই সতর্ক হোন।

আদর্শ পদ্ধতি হলো, বাচ্চাকে তার শৈশব থেকেই সত্য বলতে শেখানো এবং তাকে বুঝিয়ে দেয়া যে সত্য বললে কোন সমস্যা নেই। কিন্তু যদি আপনি এটা না করে থাকেন, এবং আপনার বাচ্চা এরমাঝেই টীনেজ বয়সী (১৩ থেকে ১৯ বছর), তাহলে কি করবেন? ঠিক কাজ করার সঠিক সময় এখনই। তাই এই বয়সী সন্তানকেও যদি আপনি বুঝিয়ে দিতে পারেন যে সে সত্য বললে আপনি সেটা নিয়ে রেগে না যেয়ে তাকে সাহায্য করবেন, তাহলে হয়তো কাজ হতে পারে। তবে আপনাকে এই জন্য শুধু কথা না, কাজেও প্রমাণ দিতে হবে।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জুলাই 25, 2016