এক কিংবা একাধিক বাচ্চার আম্মারা।
রান্নাবান্না, বাচ্চা সামলানো, নিজের ফরজ ইবাদত….
যুদ্ধ যুদ্ধ অবস্থা। তাই না?
তো কিভাবে সামলালে কিছুটা স্বস্তি অন্তত মিলে সেটাই ভাবছেন তো?
কিছু ট্রিকস ফলো করা যায়…
প্রথমত আমাকে পারফেক্ট প্যারেন্টিং করতে হবে, পারফেক্ট ঘরকন্না সামলাতে হবে এই চিন্তা একটু সাইডে সরিয়ে রাখুন।
দ্বিতীয়ত আপনার সামর্থ্য অনুযায়ী একজন হেল্পিং হ্যান্ড রাখতে পারেন। আর কাজ করানোর ক্ষেত্রে কিছু নিয়ম অবলম্বন করা যায়। এই যেমন ধরুন একদিন কাপড় ধুয়ে দিল তো অন্যদিন ঘর মুছে দিল। কোনদিন আপনার প্রয়োজনীয় সবজি কিংবা পেয়াজ, রসুন কেটে দিয়ে গেল।
আরও কিছু সাংসারিক বিষয় আছে। যেমন,
✴️ ফ্রিজে এয়ার টাইট বক্সে পেয়াজ, রসুন, মরিচ কিংবা সবজি কুচি করে রেখে দিলে অন্তত তিন চারদিন সেটা রান্নায় ব্যবহার করা যায়।
🥦 আস্ত সবজি এয়ার টাইট বক্সে সংরক্ষণ করতে পারেন। এতে সবজি অনেকদিন ফ্রেশ থাকে। সেই সাথে ফ্রিজও নোংরা হবে না।
