গর্ভাবস্থায় প্রস্রাবের ইনফেকশান (Urinary Tract Infection-UTI) এবং সন্তান জন্মের পরে Urinary incontinence এর কারণ

গর্ভাবস্থায় প্রস্রাবের ইনফেকশন বা মুত্রনালীতে সংক্রমণ সাধারণ তবে সঠিক সময়ে চিকিৎসা করা না হলে মা এবং গর্ভস্থ শিশু উভয়ের জন্য ঝুঁকির কারণ হতে পারে। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন এবং জরায়ুর আকার বড় হওয়ায় এই ঝুঁকি বাড়ে।

এর লক্ষণ হিসেবে প্রস্রাবে জ্বালাপোড়া,বারবার প্রস্রাবের বেগ, তলপেটে ব্যাথা, দুর্গন্ধযুক্ত প্রসাব ইত্যাদি দেখা দিতে পারে।এই অবস্থায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন তা না হলে সময়ের আগে সন্তান প্রসব, কম ওজনের শিশু জন্ম নেওয়া বা কিডনি সংক্রমণের কারণ হতে পারে।

১. হরমোনের পরিবর্তন: গর্ভাবস্থায় প্রোজেস্টরণ হরমোন বেড়ে যাওয়ায় মুত্রনালীর সাথে কিডনির সংযোগকারী পেশিগুলোকে শিথিল করে দেয়, ফলে প্রসাবের সরবরাহ ধীর করে দেয়, ব্যাকটেরিয়ার সংখ্যাবৃদ্ধি সহজ করে দেয়।

২. মুত্রাশয়ের উপর চাপ: জরায়ুর অবস্থান প্রস্রাবের থলির (urinary bladder) ঠিক উপরে হওয়ায় যখন জরায়ু আকারে বড় হয় তখন মুত্রাশয়ের (urinary bladder) উপর চাপ তৈরি করে, এতে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জুন 4, 2026