আমার মুহাম্মাদ হওয়ার গল্প

আমি প্রেগন্যান্ট কনফার্ম হই পিরিয়ডের ডেইট ওভারের ১ সপ্তাহের পর। পিরিয়ড রেগুলার হওয়ায় সন্দেহ হয়েছিল, কিন্তু আমার পিরিয়ডের মত পেইন হত আর মনে হত আজকেই বুঝি অসুস্থ হয়ে যাব, এজন্যে পাত্তা দিইনি প্রথম দিকে।

পরে শুনেছি এরকম অনুভূতি নাকি অনেকেরই হয়েছে। এজন্যে যারা নতুন এটা অনেকেই জানেন না কনসিভ হলেও ডেইটের সময় অনেকের পিরিয়ডের মত ফিলিংস হয়। Lower abdominal pain, breast tenderness, frequent urge to empty the bladder, rarely diarrhoea ইত্যাদি। এছাড়া সকালে উঠলে খুব ক্ষিদে লাগতো৷ এগুলো সব non specific symptom. সবার মিলবে তা না, আমার ক্ষেত্রে মিলেছিল। বললাম যাতে একটু সাবধান হওয়া যে প্রেগনেন্সীর ট্রাই করলে পিরিয়ডের মত ফিলিংস আসলেও ঝুঁকিপূর্ণ কাজ থেকে যেন একটু সতর্ক থাকা যায়। আমাকে ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে ভ্রমণ করতে হয়েছিল। এত ঝাঁকুনি ছিল যে আমি ভেবেছিলাম পেটে বাচ্চা থাকলে নিশ্চয়ই টিকত না!

প্রথম ৩ মাস বমি, গন্ধ, খারাপ লাগা এগুলি নিয়ে ছিল। আমার শুধু মনে হত আমার মায়ের হাতের রান্না খেলেই বুঝি তখন খেতে পারব আমি, আমার আর বমি হবে না... প্রত্যেকে হয়তো এসময় মাকে খুব বেশি অনুভব করে।

পরের ২ মাস ঘুমের পর খুব অস্থির অস্থির লাগতো, কোথাও শুয়ে যেন শান্তি পেতাম না। পরে আস্তে আস্তে সব কমে আসে, শুধু ঘুমের সমস্যা দেখা দিয়েছিল শেষে।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ সেপ্টেম্বর 19, 2019