এই করোনাকালে মাতৃত্ব

লিখেছেন Dr. Mashrura Mahjabin

চারপাশটা খুব দুশ্চিন্তায় আচ্ছন্ন।
"মা,আমিও চিন্তা করছি তোমার জন্যে৷ ঠিকমতো হাত ধুচ্ছো তো? ঐ যে কে যেন বাইরে থেকে এলো,এখন কাছে যেওনা মা। তোমার আমার দুইজনের জন্যেই ক্ষতি। তুমি বেশি বেশি টেনশন নিওনা। তুমি আমি একসাথে সাবধানে থাকবো,তো সব ঠিক।"
গর্ভের সন্তানের মায়ের জন্যে চিন্তা। তাকে নিয়ে মা ভাল আছে তো? পারবে তো? পুরোটা পথ পাড়ি দিতে দু'জনে?

কার কাছে যেন শুনেছিলাম, গর্ভে সন্তান আসার পর থেকে যদি টেনশন শুরু, তা আর মায়ের চুল সব পেকে সাদা হয়ে গেলেও শেষ হয়না। তারপর মাতৃত্ব যদি হয় এই করোনাকালে,মায়ের চিন্তা বলুন আর দুশ্চিন্তা, দুটোই বাঁধভাঙা।

১.পরিস্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে
২.বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে
৩.যেকোন ধরণের সমাগম যেখানে ২মি কিংবা ৬ফুট দূরত্ব রক্ষা সম্ভব নয় তা এড়িয়ে চলা
৪.পরিবারে যদি কেউ বাইরে আসা যাওয়া করেন তবে যথাসম্ভব সেই সদস্যের উচিৎ গর্ভবতীকে নিরাপত্তা দেওয়ার জন্যে দূরত্ব মেনে চলা। যদি সম্ভব না হয়, তবে অবশ্যই পরিচ্ছন্নতায় করণীয় বিষয়গুলো অবশ্যই মেনে চলতে হবে
৫.যেকোন ধরণের ভ্রমণ এড়িয়ে চলতে হবে
৬.পুষ্টিকর খাবার খেতে হবে,যা স্বাভাবিক সময়েও জরুরি
৭.নিজস্ব গাইনী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে কিনা জেনে তারপর যেতে হবে
৮.নির্দিষ্ট টীকাসমূহ শিডিউল অনুযায়ী দিতে হবে
৯.প্রচুর পানি পান করতে হবে(গর্ভকালীন প্রস্রাবের ইনফেকশন খুবই প্রচলিত সমস্যা। তা যেন না হয় যথাসম্ভব চেষ্টা করতে হবে)
১০.বাচ্চার ও মায়ের ঘাটতি পূরণের জন্যে যেসব আয়রন-ক্যালসিয়াম ডাক্তার দ্বারা নির্দেশিত আছে,তা খেতে হবে
১১.টেস্টের সংখ্যা কিংবা ডাক্তারের সাথে সাক্ষাৎ সীমিত করে দিলেও যেটুকু নির্দেশিত তা মেনে চলতে হবে
১২.নিয়মিত বাড়িতে প্রেসার মাপতে হবে
১৩.বাচ্চার নড়াচড়া বুঝতে পারলে তা খেয়াল রাখতে হবে কতবার হলো এবং কমছে কিনা
১৪.প্রেসার/ডায়াবেটিস/শ্বাসকষ্ট/হৃদরোগ যাদের আছে তাদের নিয়মিত ওষুধ সেবন করতে হবে
১৫.নিয়মিত হালকা হাঁটাচলা করতে হবে
১৬.যেকোন শারীরিক অসুস্থতায় চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোন ঔষধ খাবেন না।

এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এমনই ভয়ংকর যে, এই সময়ে একজন গর্ভবতী মায়ের ডাক্তারের সাথে সাক্ষাতের সংখ্যাকেও সীমিত করে এনেছেন বিশেষজ্ঞরা। কিন্তু জানতে হবে কখন অবশ্যই যেতে হবে!

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জুন 11, 2020