করোনাভাইরাস, পোশাকি নাম কোভিড-১৯, বর্তমানে এই রোগটিকে বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এই ভাইরাসটি মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল। চীন থেকে এটি এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশে। করোনা ভাইরাসে বিশ্বব্যাপী প্রাণহানি হয়েছে প্রায় দুই লাখ ৭৭ হাজার মানুষের। বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বর্তমানে ৪০ লাখ ছাড়িয়েছে।
ভাইরাসটির আরেক নাম 2019-NCOV বা নভেল করোনাভাইরাস। করোনাভাইরাসের অনেক রকম প্রজাতি আছে, কিন্তু এর মধ্যে মাত্র ছয়টি প্রজাতি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। তবে এই নতুন ধরণের ভাইরাসের কারণে সেই সংখ্যা এখন থেকে হবে সাতটি। বেশিরভাগ করোনাভাইরাসই বিপজ্জনক নয়, কিন্তু আগে থেকে অপরিচিত এই নতুন ভাইরাসটি ভাইরাল নিউমোনিয়াকে মহামারির দিকে ঠেলে দিতে পারে বলে আশংকা করা হচ্ছে এবং অবশেষে এই রোগটির সংক্রমণ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় এটিকে বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কিছু রোগীর ক্ষেত্রে উপরোক্ত সকল উপসর্গ দেখা গেলেও জ্বর থাকেনা। জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত এই ভাইরাস সংক্রমণের প্রধান লক্ষণ।এটি ফুসফুসে আক্রমণ করে।সাধারণত শুষ্ক কাশি ও জ্বরের মাধ্যমেই শুরু হয় উপসর্গ, পরে শ্বাস প্রশ্বাসে সমস্যা দেখা দেয়।
