গর্ভধারণের পনেরতম সপ্তাহে আপনাকে দেখে গর্ভবতী বলে কিছুটা আঁচ করা গেলেও আপনি এখনও স্বাচ্ছন্দ্যেই নড়াচড়া করতে পারবেন এবং বেশ কর্মোদ্দম অনুভব করবেন। প্রথম ট্রাইমেস্টারেও আপনার জরায়ু পেলভিসে বা শ্রোণীচক্রের ভেতর বেশ ভালোই এঁটে যেত। কিন্তু এখন যখন আপনার বাবু বড় হচ্ছে তখন তাকে জায়গা করে দিতে জরায়ুও বড় হচ্ছে এবং ধীরে ধীরে তা পেলভিসের সীমা থেকে বেরিয়ে এসে আপনার পেটের উপরের দিকে চলে আসছে। যদিও একেক মায়ের শারীরিক অবস্থা একেকরকম তাই সবাইকেই হয়ত এই সপ্তাহে একইরকম দেখতে লাগবে না। তবে এটা যদি আপনার প্রথম গর্ভাবস্থা হয় তাহলে হয়ত আপনাকে দেখে বোঝা যেতে কিছুটা সময় লাগতে পারে আর দ্বিতীয় গর্ভাবস্থায় যেহেতু আগেই জরায়ু প্রসারিত হয়েছিল তাই হয়ত কিছুটা আগে থেকেই আপনাকে দেখে গর্ভবতী বলে বোঝা যাবে। যদি আপনার যময সন্তান হয় তাহলে সম্ভবত সবকিছু আরও দ্রুত প্রসারিত হচ্ছে তাই আপনাকে হয়ত এখন থেকেই দেখে বোঝা যাচ্ছে।
ওজন বৃদ্ধি
এই সপ্তাহে আপনার এক থেকে দুই পাউন্ড বাড়ার কথা তাই বাড়তি ৩০০ ক্যালোরি খেতে চেষ্টা করুন তবে খেয়াল রাখুন তা যেন স্বাস্থ্যকর হয়। যদি হঠাতই বেশি ওজন বৃদ্ধি হতে দেখেন তাহলে আপনার ডাক্তারকে জানান সাথে সাথে কারণ এটা গর্ভকালীন মারাত্মক সমস্যা প্রিএক্লাম্পশিয়ার লক্ষণ হতে পারে।
পেট ও চামড়ার যত্ন
