
নরমাল ডেলিভারির মাধ্যমে আমি এখন এক কন্যা সন্তানের মা, আলহামদুলিল্লাহ্। আমার বাবু হওয়ার পর ডেলিভারি নরমাল হয়েছে শুনে সবাই অবাক হয়েছে! এই অভিজ্ঞতাটাই আজ আপনাদের সাথে শেয়ার করব।
একটু শুরু থেকে বলি। বাচ্চা হওয়া ব্যপারটাই আমার অনেক কষ্ট লাগত যেহেতু আমি পরিশ্রম করতে চাই না। কিন্তু বিয়ের পর ভাবলাম যে আল্লাহর বিধান, মানতেই হবে। সেই সুবাদে আর দশটা সাধারণ নারীর মতো আমি পিল খাইনি, চিনিও না! এ কথা বললাম কেননা আমার ধারণা পিলের নেগেটিভ ইফেক্টের কারণে সিজারের সংখ্যা অথবা নানান জটিলতা বেড়ে গিয়েছে। বিয়ের দুই বছর পর আমি কনসিভ করি যা নিশ্চিত হই দুই মাস দশ দিন পর। এর মাঝে অনেক দৌড় ঝাঁপ হয়েছে। সুতরাং সামান্য ব্লিডিং হতে লাগল। ডাক্তার সম্পূর্ণ বেডরেস্ট দিল, সাথে ওষুধ।
কিছুদিন বেডরেস্ট নিতেই চাকরির ডাক আসল। বাধ্য হয়ে জয়েন করলাম, কোনভাবেই সেটা বিলম্বিত করা যাবে না তাই। এর মাঝে ওষুধ খেয়ে আল্লাহর ইচ্ছায় ব্লিডিং বন্ধ হোল। শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু আমি বিভিন্ন জায়গায় স্থানান্তর হয়েছি তাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাতাম। এর মধ্যে তিনবার মাত্র এক জায়গাতে যাওয়া হয়েছিল তা হোল মোহাম্মদপুর মেটারনিটি হসপিটাল। ওরা আমার EDD দিয়েছিল ২১শে ফেব্রুয়ারি, ২০১৬।
