বেশির ভাগ মায়েদের কাছেই পটি ট্রেনিং একটি বিভীষিকার নাম! বিষয়টি কিছুটা চ্যালেঞ্জিং, কিন্তু খুব কঠিন কোন ব্যাপার নয় যদি সঠিক বয়সে, সঠিক পদ্ধতি অবলম্বন করা হয়।
সন্তানের বয়স এক বছর হতে না হতেই মায়েদের চিন্তা শুরু হয়ে যায় পটি ট্রেনিং নিয়ে। যদিও বিভিন্ন গবেষণা অনুযায়ী এর আদর্শ বয়স ১৮ মাস থেকে শুরু করে ২০-৩০ মাস পর্যন্ত। ক্ষেত্র বিশেষে আবার তা চার বছর পর্যন্তও হতে পারে।
সাধারণত পটি ট্রেনিং এর ক্ষেত্রে মেয়ে শিশুরা এগিয়ে থাকে, তাদের শেখার গতি ছেলেদের থেকে বেশি। আবার, ডায়পার কালচার খুব বেশি জনপ্রিয় না হওয়ার কারণে আমাদের এই উপমহাদেশের শিশুরা পটিতে বসতে পারে জলদিই। তবে মনে রাখতে হবে, একেক শিশু একেক রকম হয়, কোন কিছু রপ্ত করার ক্ষেত্রেও থাকে ভিন্নতা। তাই অন্য কারো কথা শুনে নিজের সন্তানকে জোড় করে সময়ের আগেই পটি ট্রেনিং দেয়ার কোনো প্রয়োজন নেই।
বয়সের সাথে কিন্তু আরো কিছু বিষয় লক্ষ্য করতে হবে, সেগুলো হল-
