ফাতিমা হওয়ার গল্প

আমার অনেক ইচ্ছা ছিল যদি আল্লাহ চান এবং সবকিছু ঠিক থাকে,তাহলে আমার মেয়ে হওয়ার গল্প সবার সাথে শেয়ার করব। এতে যদি কিছু বোনের উপকার হয়। আমি নিজে আমার গর্ভাবস্থায় বিভিন্ন বোনদের শেয়ার করা সন্তান প্রসবের ঘটনা নিয়মিত পড়েছি এবং আমার জন্য তা অনেক উপকারী ছিল, আলহামদুলিল্লাহ। আমি এত গুছিয়ে লিখতে পারি না। তাও চেষ্টা করব যতটা সম্ভব বিস্তারিত লিখার।

আমার গর্ভধারণের পুরোটা সময়ে আল্লাহর রহমত ছিল, আলহামদুলিল্লাহ। এত শান্তিতে গর্ভাবস্থা কেউ পার করেছে আমি দেখিনি পরিচিত কাউকে। সন্তান ধারণের পর থেকে গর্ভধারণের কোনরকম কোন উপসর্গ ছিল না আমার মাঝে।। এর জন্য আমার নিজেরই বিশ্বাস করতে একটু সময় লেগেছে যে আমি গর্ভবতী।

আমার মাসিক নিয়মিত ছিল, তাই যখন হচ্ছিলো না এবং গভর্ধারণেরও কোনরকম লক্ষন দেখছিলাম না, তখন ধরেই নিছিলাম অন্য কোনকিছুর জন্য মনে হয় দেরি হচ্ছে। এজন্য অপেক্ষা করতে থাকলাম। আর এর মাঝখানে সিলেট, চাঁদপুর লম্বা ঘুরাঘুরিও করে ফেললাম।

দুই মাসের কিছু আগে টেস্ট করালাম। আলহামদুলিল্লাহ ইতিবাচক ফলাফল আসলো। আরো নিশ্চিত হতে ১২তম সপ্তাহে আল্ট্রাসাউন্ড করলাম এবং প্রথমবারের মত আমার ফাতিমাকে দেখলাম। অনেক অদ্ভুত অনুভুতি। একটা অতি ছোট মানুষ নড়াচড়া করছ! আলহামদুলিল্লাহ।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ নভেম্বর 28, 2019