
১
বাবু পেটে আসার পর থেকে বাবুর সাত/আট মাস সময় পর্যন্ত নিজের চিন্তা ভাবনা, কর্মকাণ্ড নিয়ে ভাবলে মনে হয়, আমি হয়তো পাগল হয়ে গিয়েছিলাম৷ ডাক্তারি ভাষায় যাকে বলে- প্রেগনেন্সি ও পোস্ট পার্টাম সময়ে হরমোনের তীব্র ও দ্রুত ওঠা/ নামা/ চেঞ্জের কারনে আবেগ, অনুভুতি, অন্যের প্রতি আচরণ সব কিছু একেবারে উল্টে পালটে যাওয়া।
আমার বিচিত্র কর্মকান্ডের পেছনে হরমোনের পরিবর্তনের সাথে সাথে আরো কিছু বিষয় উদ্দিপক হিসেবে কাজ করেছিল।
টপিকঃ প্রসব পরবর্তী বিষণ্নতা
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ মে 1, 2019
