শিশুদের হাতেখড়ি - প্রসঙ্গ কথা

লিখেছেন Samiha Nabila

শিক্ষা, বিশেষ করে প্রাতিষ্ঠানিক শিক্ষা (গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, পিএইচডি) প্রসার লাভ করে ২য় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর। আগে যেখানে মানুষ সর্বোচ্চ ১৫/১৬ বছর পর্যন্ত প্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ করতো সেখানে ২০-২৪ বছর পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে শুরু করে।(১) আগে যেখানে ১৭ বছরেই বিয়ে করে সংসারের দায়িত্ব নিতে শুরু করতো সেখানে সরকারি চাকরি নিয়ে ২৫ বা ২৭ বছরে দায়িত্ব নিতে শুরু করে।

মূলত তারপর থেকেই বিশ্বব্যাপী পড়াশুনা 'সরকারি চাকরি' কেন্দ্রিক হয়ে উঠে।(২) আর এই জ্ঞানতত্ত্ব প্রসারের সাথে সাথে অর্থাৎ পড়াশুনা চাকরিকেন্দ্রিক হয়ে উঠাতে বেশিরভাগ মানুষ পড়াশুনার মূল লক্ষ্য থেকে সরে যায়। বিশেষ করে উপমহাদেশের সাধারণ মানুষ মোহাবিষ্ট হয়ে পরে। তাদের জরাজীর্ণ, আটপৌড়ে জীবনে সরকারি চাকরির নিশ্চয়তা হয়ে উঠে তাদের নির্ভরতার কেন্দ্রবিন্দু যাকে ছোঁয়ার একমাত্র হাতিয়ার হলো " প্রাতিষ্ঠানিক পড়াশুনা"। যদিও এখন অনেকেই শিক্ষার এই গৎবাঁধা নিয়ম থেকে বের হতে চাইছে এবং মা শা আল্লাহ শিক্ষার আসল অর্থ অনুধাবন করতে শুরু করেছে।

এই সরকারি চাকরির মোহ থেকে সরে এসে যদি বাস্তবিকই পড়াশুনাকে ব্যবচ্ছেদ করে শিক্ষার আসল অর্থ অনুধাবন করি, তাহলে দেখা যাবে পড়াশুনা মূলত মানুষের অন্তরের জীর্ণতা দূর করে এবং পরিচয় করায় পৃথিবীর প্রশস্ততার সাথে। পুরো প্রক্রিয়াটি মানুষের অন্তরে আলো জ্বালায়। সম্পূর্ণ কুরআনের বেশিরভাগ আয়াত শুধুই বান্দার সাথে আল্লাহর সম্পর্ককে ব্যাখ্যা করে, অন্তরের নানা রোগ ও তার প্রতিষেধক নিয়ে আলোচনা করে, আত্মশুদ্ধির দিকে আহ্বান করে।

মহাপন্ডিত সক্রেটিস মানুষকে সবার আগে নিজেকে জানার আহ্বান করে বলেছেন, 'Know thyself (নিজেকে জানো)' । সাঈদ আবুল হাসান আলী নদবী ১৯৬৭ সালে 'দারুল উলূম নাদওয়াতুল উলামা'- এর শিক্ষাবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তালিবানে ইলমের উদ্দেশ্যে যে বয়ান রাখেন সেখানে তিনি 'ইখলাস ও ইখতিসাস'(৩) বিষয়ে বলেন, প্রিয় বন্ধুগণ! আজ এখানে হৃদয়ের কাগজে ঈমানের কালি দিয়ে এই মহাপ্রতীজ্ঞা লিখে নাও, আমাকে উত্তম থেকে উত্তম হতে হবে এবং এজন্য যত ত্যাগ ও কোরবানী, যত সাধনা ও মোজাহাদা প্রয়োজন তা করতে হবে, করতেই হবে। এটা তোমার কাছে আমার দাবী নয়, তোমার কাছে তোমারই আত্মার দাবী।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জানুয়ারি 25, 2023