শিশুর বয়স অনুযায়ী সঠিক শারীরিক বৃদ্ধি (০-৫ বছর)

সন্তানের পিছে খাবারের প্লেট হাতে দৌঁড়ানোর অভিজ্ঞতা কোন মায়ের না আছে! খুব স্বাভাবিক, সব মা-ই তার সন্তানের খাওয়া-দাওয়া নিয়ে চিন্তিত থাকেন। কারণ জীবনের শুরুর দিকে সঠিকভাবে বৃদ্ধি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, এ কথা তারা জানেন। 

বেড়ে ওঠা বলতে মূলত শারীরিক, মানসিক আর সামাজিক বিকাশকে বোঝায়। একেক মানুষ যেমন একেক রকম, তেমনি একেক শিশুর বেড়ে ওঠার হার একেক রকম। তবে শারীরিক বৃদ্ধির ক্ষেত্রে কিছু দৃশ্যমান পরিমাপ রয়েছে, যা দ্বারা সঠিক বৃদ্ধি হচ্ছে কিনা বোঝা যায়। যেসব শিশু সঠিক পুষ্টি পায়, তারা সাধারণত সঠিক হারে বেড়ে ওঠে। শুধু পুষ্টিই না, আরো কিছু বিষয় রয়েছে, যেমন- লিঙ্গ, জিন, শারীরিক কসরত, ঘুমের সময়, অসুস্থতা ইত্যাদি।

বয়স অনুযায়ী শিশুর ওজন আর উচ্চতা বৃদ্ধির একটি কমন প্যাটার্ন রয়েছে। গবেষকরা দীর্ঘদিন পর্যবেক্ষণের পর একটি চার্ট তৈরি করেছেন, যার নাম গ্রোথ চার্ট। আপনি হয়তো ইন্টারনেটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রোথ চার্ট দেখে থাকবেন। আমাদের দেশের শিশুদের জন্য বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রণিত একটি গ্রোথ চার্ট রয়েছে। 

দারিদ্র আর অশিক্ষার কারণে এদেশে অপুষ্টি সমস্যা প্রকট, আর তাই বেশির ভাগ ক্ষেত্রেই ব্যাহত হয় শিশুদের বেড়ে ওঠা। এ সমস্যা মোকাবিলা করতে সরকারি ভাবে গ্রোথ মনিটরিং এন্ড প্রমোশন কর্মসূচি (জিএমপি) বাস্তবায়িত হয়েছে। এই কর্মসূচিতে বলা হয়েছে নিয়মিত সন্তানের ওজন ও উচ্চতা পরিমাপ করতে-

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জুন 28, 2020