শিশুর জন্মের পর পরই যত তাড়াতাড়ি সম্ভব (প্রথম ১ ঘন্টার মধ্যে) তাকে সঠিক পদ্ধতিতে মায়ের দুধ খাওয়ানো অত্যাবশ্যক। মায়ের শরীর শিশুকে যথোপযুক্ত উষ্ণ রাখতে সাহায্য করে, শিশু শান্ত থাকে, শ্বাসপ্রশ্বাস ও হৃদপিন্ডের হার স্বাভাবিক থাকে। তাই জন্মের সাথে সাথে মা ও শিশু যাতে একে অন্যের ত্বকের সংস্পর্শে থাকে তা নিশ্চিত করতে হবে।
শিশুর হাত ও মাথার স্পর্শে উদ্দীপিত হয়ে মায়ের শরীরে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হতে শুরু করে ফলে মায়ের দুধ তৈরি শুরু হয়। অক্সিটোসিন হরমোন অন্যান্য হরমোনকে উদ্দীপিত করে ফলে মা শান্ত, অবসাদমুক্ত বোধ করেন।
মায়ের স্তনের বোঁটায় অ্যামনিওটিক ফ্লুইড (amniotic fluid) এর গন্ধ থাকে। মায়ের পেটে যে তরলের মধ্যে শিশু দিন দিন বেড়ে ওঠে সেটাই অ্যামনিওটিক ফ্লুইড। তাই স্বভাবতই শিশু মায়ের বুকে পরিচিত ও নিরাপদ অনুভব করে এবং মায়ের দুধ খেতে আগ্রহী হয়।
মনে রাখবেনঃ
