প্রসবকালীন প্রস্তুতি: হাসপাতাল ব্যাগে (Hospital bag) যেসব জিনিস নিবেন

সাধারণত ৪০ সপ্তাহ বা তার কাছাকাছি সময়ে প্রসব বেদনা উঠার সম্ভাবনা থাকলেও গর্ভাকলীন সময়ক এতই অনিশ্চিত, যে কোন সময় হাসপাতালে যাওয়ার দরকার হতে পারে। সেখানে থাকাকালীন যেসব জিনিস দরকার হতে পারে, সেগুলো সবকিছু আগে থেকে গুছিয়ে হাতের কাছে রাখাই বুদ্ধিমানের কাজ।

৩৫ সপ্তাহের মধ্যে অবশ্যই নিজেকে প্রস্তুত রাখুন, কারন এই সময়ে বাচ্চা পরিপূর্ণ (Full term) বলে ধরে নেয়া হয় এবং যে কোন সময় তার আগমন ঘটতে পারে। নয় মাসের কষ্টের ফসল যেদিন দেখতে পাবেন, তার এবং পরবর্তী কিছু সময়ের জন্য ভালো প্রস্তুতির দরকার আছে বৈকি।

নতুন মায়েরা বাচ্চার জন্য কেনাকাটা করে ঘর ভর্তি করে ফেলেন। কিন্তু হাসপাতালে নেয়ার এই ব্যাগটাতে কি কি রাখবেন এবং কি কি লাগতে পারে, সেটা নিয়ে দ্বিধান্বিত থাকেন। তাদের সাহায্য করার জন্য এই লেখা।

ধরুন, আপনার যা যা লাগতে পারে হাসপাতালে, আপনি সবকিছু কিনে ফেললেন। কিন্তু সব যদি একজায়গায় গুছিয়ে না রেখে ছড়িয়ে ছিটিয়ে রাখেন, তবে হঠাৎ করে প্রসব বেদনা (Labor pain) উঠলে যদি তৎক্ষণাৎ হাসপাতালে যেতে হয়, তাহলে বিব্রতকর অবস্থায় পড়বেন। অন্যরা হয়ত আপনার দরকারী জিনিস আপনি চাইলে পরে নিয়ে যেতে পারে, কিন্তু নিজের মতো কিছু জিনিস গুছিয়ে একটা ব্যাগে রেখে দিলে দেখবেন, দরকারের সময় যখন সবকিছুই হাতের কাছে পাবেন, অনেক ক্ষেত্রেই আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ ফেব্রুয়ারি 19, 2017