আঠারতম সপ্তাহে আপনি এখন প্রায় সাড়ে চার মাসের গর্ভবতী। এ সপ্তাহেই হয়ত আপনি প্রথমবার আপনার বাবুর নড়াচড়া টের পাবেন, যদি না আগেই অনুভব করে থাকেন। প্রতি সপ্তাহে আপনি নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন। কখনো আনন্দ, কখনো মন খারাপ লাগা, আবার কখনো উত্তেজনা, উদ্বিগ্নতা আপনাকে ছেয়ে ফেলছে। কখনো বা সব কিছু একসাথে হচ্ছে! গর্ভকালীন সময়টা যেন এক আবেগের রোলারকোস্টার!
এবার আসুন দেখি এ সপ্তাহে ...
কিছু বিষয়ে এখন থেকে সতর্ক থাকতে হবে যেমন চিত হয়ে শোয়ার পরিবর্তে এখন থেকে আপনি কাত হয়ে শোয়ার প্রতি বেশি মনোযোগী হবেন। এর কারণ হচ্ছে, আপনার বাবু এখন বড় হচ্ছে ফলে আপনার তলপেটের পেছন দিকে যে বড় শিরা আছে তার ওপর চাপ প্রয়োগ বাড়ছে। ফলে আপনার হৃদপিণ্ডে রক্ত প্রবাহ কম হতে পারে। এটা আপনার রক্তচাপকে কমিয়ে দিতেও পারে। শুনে ঘাবড়ে যাবেন না, আপনি এ থেকে সহজেই মুক্তি পেতে পারেন কাত হয়ে শোয়ার মাধ্যমে।
