বাচ্চা ডেলিভারির দিনে বাবার ভূমিকাঃ দায়িত্ব ও কর্তব্য

লিখেছেন Abdullah Omar Nasif

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’লার কাছে লাখো কোটি শুকরিয়া যে উনি আমাদেরকে একজন ছেলে সন্তান দান করেছেন। বাবা/মা হওয়ার আনন্দ অনেক ।এবং সেটা যদি হয় প্রথমবার সেটার আনন্দ আরও অনেক বেশি। সেই আনন্দের সাথে রয়েছে অনেক ত্যাগ ও দায়িত্ব। বিশেষ করে ডেলিভারির দিন বাবার ভূমিকা ও তার দায়িত্ব। কেননা সেদিন মায়ের জন্য যেমন খুশির দিন, তেমনি অনেক কষ্টের দিনও।

আমাদের মনে রাখতে হবে, ডেলিভারির দিন মায়ের ভূমিকা হচ্ছে বাচ্চা প্রসব করা(যেটা দুনিয়ার সবচেয় কষ্টের কাজ গুলোর মধ্যে একটা)। সিজারিয়ান ও নরমাল ডেলিভারি দুইটাই কষ্ট। তবে আমি নিজে দেখেছি নরমাল ডেলিভারী কতটা কষ্ট। আলহামদুলিল্লহ আমার স্ত্রী নরমাল ডেলিভারীর জন্য ডিটারমাইন্ড ছিলেন এবং শেষ পর্যন্ত আল্লাহ রহমতে সফল হয়েছেন।

বাচ্চা ডেলিভারির দিন আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে বাবার ভূমিকা পালন করার। জানিনা কতটুকু পেরেছি। এই লিখাটির উদ্দেশ্য হলো আমার ভূমিকা  তুলে ধরা। সেটা যদি কোন বাবার জন্য উপকারে আসে, সেটাই আমার জন্য অনেক। 

এখানে বলে রাখা ভালো যে, আমার বাচ্চা আসা উপলক্ষে তার মা কে আমি প্রিন্যাটাল কোর্সটি উপহার দিয়েছিলাম। যেহেতু কিছু কন্টেন্ট ব্যাতিত বাকিগুলো বাবার দেখার পারমিশন ছিলো, সেগুলো আমাকে অনেক কিছু জানতে ও বুঝতে শিখিয়েছে।

আমি আমার অভিজ্ঞতা গুলো নিম্নের পয়েন্টগুলোর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। বাংলা লিখায় আমি তেমন পারদর্শী না। তাই ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ থাকলো।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ আগস্ট 23, 2022