সিরিজ ইনডেক্স
১. প্রথম পর্ব
২. দ্বিতীয় পর্ব
৩. শেষ পর্ব
প্যারেন্টিং বিষয়ে সচেতন এমন কয়েকজনের কাছে আমরা নিচের প্রশ্নগুলো করেছিলাম:
১. প্রেগন্যান্সি ও ব্রেস্ট ফিডিং, সন্তান পালন নিয়ে পড়া ও জানার ব্যপারে স্বামীর সহযোগিতা পেয়েছেন কি?(যেমন আপনি ও আপনার স্বামী একসাথে এই নিয়ে কিছু পড়া, আপনার পড়া উনার সাথে আলোচনা করা, উনি আপনার পড়া থেকে শুনতে আগ্রহ দেখানো, উনি নিজেই কিছু পড়ে জানা)
২. সময়মতো ডাক্তার দেখানো, শরীর খারাপ লাগাকে গুরুত্ব সহকারে আপনার স্বামী দেখেছেন কি?
৩. বাচ্চাকে ব্রেস্ট ফিডিং বা তেমন প্রয়োজনে ফর্মুলা যে সিদ্ধান্তই আপনি নিয়েছেন তাতে স্বামীর সহযোগিতা পেয়েছেন কি?
৪. ঘরের কাজ, রান্না, বাচ্চার দেখাশোনা করায় স্বামীর সহযোগিতা পেয়েছেন কি?
৫. পছন্দের খাবার খাওয়া, মন ভালো রাখতে প্রেগন্যান্সি ও বাবু হওয়ার পর কোথাও ঘুরতে নিয়ে যাওয়া এসব ব্যপারে স্বামীর সহযোগিতা পেয়েছেন কি?
৬. পোস্ট পার্টাম বিষন্নতা নিয়ে আপনি জানতেন কি? এসব ব্যপারে স্বামীর সাথে আলোচনা করা ও উনার সহযোগিতা পেয়েছেন কি?
৭. প্রেগন্যান্সি, বুকের দুধ খাওয়ানো ও নবজাতকের যত্ন নেয়া এসব বিষয়ে স্বামীর সহযোগিতা, অন্য কথায় দুজন মিলে এই পথটা পাড়ি দেয়া কতটুকু দরকার মনে করেন?
৮. স্বামীর সহযোগিতা দাম্পত্য সম্পর্কে ও বাচ্চার সাথে বাবার সম্পর্কে কেমন ভূমিকা রাখে বলে মনে করেন?
মাতৃত্বে বাবার ভূমিকা নিয়ে আমরা একটি ওয়েবিনার আয়োজন করেছিলাম। ভিডিওর রেকর্ড দেখুন মাতৃত্ব ইউটিউব চ্যানেলে
