সিরিজ ইনডেক্স
১. প্রথম পর্ব
২. দ্বিতীয় পর্ব
৩. শেষ পর্ব
মাতৃত্বে বাবার ভূমিকা নিয়ে আমরা একটি ওয়েবিনার আয়োজন করেছিলাম। ভিডিওর রেকর্ড দেখুন মাতৃত্ব ইউটিউব চ্যানেলে
গাইনী ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডাঃ ফাতেমা ইয়াসমিন, কনসালট্যান্ট, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল, আমাদের জানাচ্ছেন -
একজন প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ হিসেবে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি গর্ভাবস্থায় স্বামীর সহযোগিতা ও সহমর্মিতা স্ত্রীর মনোবল অনেক গুণ বাড়িয়ে দেয়, যা একটি সুস্থ সবল সন্তান জন্মদানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মা’কে তো গর্ভাবস্থা, প্রসব ও সন্তান প্রতিপালন নিয়ে জানতেই হবে। পাশাপাশি যদি তার সংগী, যিনি বাবা হতে যাচ্ছেন, এই বিষয়ে জানার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী মাকে সহযোগিতা করেন, তবে যাত্রাটি অনেক সহজ ও আনন্দময় হয়। যদিও আমাদের দেশে বাবারা তাদের এই অংশগ্রহণের ব্যাপারে এখনও ততটা সচেতন নন, অনেক দেশেই বাবাদের মধ্যে এ বিষয়ে ইতিবাচক মনোভাব ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায়। বেশকিছু বিদেশী দম্পতিকে সেবা দেয়ার মধ্য দিয়ে এই পার্থক্যটা আমি খুব পরিষ্কারভাবে অনুধাবন করেছি।
