সিরিজ ইনডেক্স
১. প্রথম পর্ব
২. দ্বিতীয় পর্ব
৩. তৃতীয় পর্ব
৪. চতুর্থ পর্ব
৫. পঞ্চম পর্ব
ডেলিভারির পর নতুন বাচ্চা সামলানোর স্ট্রেসের পাশাপাশি প্রল্যাপ্সের সিম্পটম ফেস করা একজন মায়ের জন্য মানসিকভাবে খুবই কষ্টকর হবার কথা। এ ব্যাপারে জানা না থাকলে ভয় পেয়ে যাওয়াও স্বাভাবিক।
তবে জেনে রাখুন ডেলিভারির পর পর দুর্বল শরীরে, ব্রেস্টফিডিং পিরিয়ডে আপনার প্রল্যাপ্সের যে সিচুয়েশন তা সবসময় এরকম থাকবে না ইন শা আল্লাহ। যদি সঠিকভাবে নিজের যত্ন নেন তাহলে আস্তে আস্তে সিম্পটম কমে আসবে।
এরপরে হয়ত এমন কিছু দিন আসবে যখন আপনার বড় বাচ্চা চাইবে মায়ের কোলে উঠতে, কিছু রাত হয়ত আপনার ছোট বাচ্চাকে সারারাত কোলে নিয়ে হাটতে হবে, কিছু দিন হয়ত আপনার কোন সাহায্যকারি না থাকায় ভারী কাজ একাই করতে হবে, কিছু দিন হয়ত আপনি একা থাকায় ঠিক মত বাথরুমে যেতে পারবেন না- এমন দিনগুলোতে প্রল্যাপ্সের সিম্পটম ফিরে আসলে ভেংগে পড়বেন না।
