গর্ভধারণের অষ্টম সপ্তাহ

অষ্টম সপ্তাহটা অনেক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। হরমোনের প্রভাবে শরীর ও মনের সব ধরনের পরিবর্তন চলছে এরই মধ্যে। ডাক্তার দেখানো হলে আল্ট্রাসাউন্ডও করা হয়েছে। সপ্তম সপ্তাহে হার্টবিট না পেলেও অষ্টম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা হয়।প্রথমবারের মতো অনাগত সন্তানের হার্টবিট শুনে আপনি নিশ্চয়ই শিহরিত। অভিনন্দন আপনাকে!

ইতিমধ্যে অনেক শারীরিক পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন। স্বাভাবিক অবস্থায় আকারে ছোট জরায়ুটি বাড়ন্ত ভ্রুণটিকে জায়গা করে দিতে ধীরে ধীরে বড় হচ্ছে। এটি এখন প্রায় একটা অাঙ্গুরের সমান। জরায়ু আকারে বড় হচ্ছে বলে এসময় তলপেটে হালকা ব্যাথা অনুভব করতে পারেন।

স্তনের পরিবর্তন লক্ষ্যনীয়। শিশুর প্রথম খাদ্য আপনার শরীরে তৈরী হচ্ছে। স্তনে রক্ত সঞ্চালণ বাড়াতে ভেরিকোস (Varicose) নামের শিরা এর চারিদিকে গড়ে উঠছে। অনেকে ত্বকের উপর থেকে এটা অনুভব করতে পারবেন। এরিওলা বাদামী থেকে কালচে বর্ণ ধারণ করেছে। স্তনবৃন্ত বড় হচ্ছে। এসবই বাচ্চার প্রথম খাদ্যের প্রস্তুতি। অনেকের স্তনবৃন্ত থেকে হলুদাভ একধরনের পদার্থ নিঃসৃত হতে পারে। এটি আসলে কোলস্ট্রাম (Colostrum) যা পরবর্তীতে বাচ্চা শালদুধ হিসেবে পাবে। তবে সবার ক্ষেত্রে যে এরকম হবে, তা না।

ভ্রুণটি খুব দ্রুত বেড়ে উঠছে। ভ্রুণের লেজের মতো যে অংশটি গড়ে উঠেছিলো তা এসময় ধীরে ধীরে মিলিয়ে যাবে। ছোট্ট শীমের বিচির আকারের ভ্রুণটি এখন প্রায় এক ইঞ্চির মতো লম্বা হয়েছে। এর ওজন হয়েছে প্রায় তিন গ্রামের কাছাকাছি। ধীরে ধীরে হাড়ের গড়ন সম্পন্ন হচ্ছে। হাড় ও হাড়ের জয়েন্ট তৈরী হচ্ছে।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ এপ্রিল 25, 2025