আপনি আনন্দিত হবেন জেনে যে গর্ভধারণের ষোলতম সপ্তাহ শেষে আপনি গর্ভধারণের চার মাস পূর্ণ করবেন ইনশাল্লাহ। তবে ডাক্তাররা গর্ভধারণের সময়কে সপ্তাহ দিয়ে বুঝিয়ে থাকেন। আপনার বাচ্চা এখন দ্রুত বড় হচ্ছে এবং গত কয়েক সপ্তাহে আপনার সম্ভবত ২ থেকে ৪ কেজি ওজন বেড়েছে। তবে এই হিসাবটা শুধুই আপনার জন্য একটা দিকনির্দেশনা, এর উনিশ-বিশ হতেই পারে।
ইংরেজিতে প্রেগন্যান্সি গ্লো কথাটা নিশ্চয়ই আপনি শুনেছেন। এখন হয়ত আপনি সেটা নিজের মাঝে দেখতে পাচ্ছেন। আপনি হয়ত লক্ষ্য করে থাকবেন আপনার ত্বক আগের চেয়ে উজ্জ্বল ও চুল আগের চেয়ে মোটা ও চকচকে লাগছে। গর্ভধারণের এই সুন্দর দিকটা উপভোগ করুন!
এই সপ্তাহে আপনার ডাক্তার ভিজিট থাকলে আপনি হয়ত প্রথমবারের মতো বাবুর হৃদস্পন্দন শুনতে পাবেন! ডাক্তার যদি আপনার আগের ভিজিটে রক্ত পরীক্ষা দেন তাহলে এই সময় তার ফলাফল থেকে আপনার রক্তের গ্রউপ ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান যেমন আয়রনের মাত্রা ইত্যাদি জেনে নিতে পারেন। প্রস্রাব পরীক্ষার মাধ্যমে ডাক্তার দেখবেন আপনার জেস্টেশন্যাল ডায়বেটিস ও প্রিএকলাম্পশিয়া হওয়ার লক্ষণ আছে কিনা। এই সপ্তাহে আপনার দ্বিতীয় ট্রাইমেস্টারের আল্ট্রাসাউন্ড করানোর সময়ও হয়েছে যা ডাক্তারের সাথে দেখা করার আগে করে নিয়ে যেতে পারেন।
এখন আসুন এই সপ্তাহের আরও কিছু লক্ষন নিয়ে জেনে নেই:
