গর্ভধারনের ১২ তম সপ্তাহ

গর্ভধারনের ১২ তম সপ্তাহ 1

এগার সপ্তাহ পার হওয়া মানে আপনি প্রথম ট্রাইমিষ্টারের শেষদিকে চলে এসেছেন। শারীরিক-মানসিক পরিবর্তনগুলো খুব দ্রুতগতিতে ঘটছে। তবে এসময় বেশকিছু হরমোনগত পরিবর্তন স্তিমিত হয়ে আসে। যেমন অনেকের প্রচন্ড বমি, খাবারে অরুচি কমে আসে। না হলেও এই সময়ে এসে শরীর অনেকটা অভ্যস্থ হয়ে পড়ে এগুলোর সাথে। এতদিন হয়ত হবু মাকে দেখে প্রেগন্যান্ট মনে হতো না, এখন থেকে আস্তে আস্তে শারীরিক পরিবর্তনগুলো বাইরে থেকে বুঝতে পারা শুরু হবে।

বাড়ন্ত শিশুকে জায়গা দিতে জরায়ু এরই মধ্যে আকারে স্বাভাবিকের চেয়ে অনেক বড় হয়েছে। আপনি তলপেটে এখন তা অনুভব করতে পারবেন। আর এই বাড়ন্ত জরায়ুকে জায়গা করে দিতে কোমর আস্তে আস্তে প্রশস্ত হওয়া শুরু করেছে। কম-বেশী যে লক্ষনগুলো এখন স্বাভাবিক-

মাথাব্যাথাঃ আপনি হয়তো আগে কখনোই মাথাব্যাথায় কাবু হননি। হরমোনের উঠা-নামা, ক্লান্তি, রাতে ভালো ঘুম না হওয়া, স্ট্রেস এসব থেকে এখন মাথা ধরা স্বাভাবিক। ভালো মতো খেয়াল করুন ঠিক কোন কারনে মাথাব্যাথা হচ্চে বলে আপনি মনে করছেন, সেগুলো এড়িয়ে চলুন।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ মার্চ 1, 2018