জন্মের পর থেকে এক এক সময় দেখবেন আপনার বাচ্চা এক এক রকম অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। কোন কোন সপ্তাহে সব ভালো। কান্নাকাটি কম করে, দিব্যি লক্ষী বাচ্চা- খাওয়ানো, ঘুম নিয়ে কোন ঝামেলা নেই। আবার আরেক সপ্তাহে দেখলেন সব রুটিন এলোমেলো। কারন ছাড়াই কাঁদছে, ঘুমাচ্ছে না ঠিকমতো, একটু পরপর খেতে চাইছে, রাতে বারবার উঠছে অথবা রাতে উঠা বাচ্চাটা সারারাত ঘুমাচ্ছে, যা আপনার কাছে অস্বাভাবিক ঠেকছে।
বাবা-মা ভীষন চিন্তিত হয়ে পড়েন বাচ্চার কি হলো এই ভেবে। হতে পারে আপনার বাচ্চা দ্রুতবর্ধন (Growth Spurt) স্টেজের ভেতর দিয়ে যাচ্ছে।
“গ্রোথ স্পার্ট” নাম থেকেই বোঝা যায়- এই সময় বাচ্চার বৃদ্ধি অন্য যে কোন সময়ের তুলনায় বেশী হয়। ওজন বেড়ে যায় হঠাত করে, লম্বা হয়, মাথার পরিসীমা বাড়ে। শারীরিক, মানসিক দক্ষতা প্রকাশ পায়, যেমন- হঠাৎ হাসতে শিখলো, উল্টানো শিখলো। এগুলা সাধারনত গ্রোথ স্পার্টের সময়ের কাছাকাছি সময় হয়। এই বাড়তি বৃদ্ধির কারনে যে শক্তি তৈরী হয়, সেটা বহিঃপ্রকাশ (Channel) করতে গিয়ে, বাচ্চার স্বাভাবিকের বাইরের কিছু আচরণ বাবা-মায়ের জন্য চিন্তার কারন হয়ে দাঁড়ায়।
বাচ্চার গ্রোথ স্পার্ট যে কোন সময়ে হতে পারে। তবে সাধারনত এক বছর বয়সের মধ্যে যে যে সময়গুলো গ্রোথ স্পার্ট হয়--
