বাচ্চাদের ডব্লিউ (W) পজিশনে বসাঃ যা জানা থাকা দরকার

বসতে শেখার পর অনেক বাচ্চারাই ইংরেজি ডব্লিউ এর মতো করে দুই পা শরীরের দুইদিকে দিয়ে বসা শুরু করে। এটা অস্বাভাবিক কিছু না। হাঁটু ভেঙ্গে বসে দুই হাঁটু বাঁকিয়ে শরীরের দুই পাশে দিয়ে বসলে অনেকটা ডব্লিউর (W) মতো বসার পজিশন হয়। হাঁটু আর ঊরু অনেকসময় একসাথে লাগানো অবস্থায় থাকে, আবার ছড়িয়ে বসতে পারে। বাচ্চার কিছু সময়ের জন্য এরকম করে বসাটা কোন সমস্যা না। এটা তখনি সমস্যা হয়ে দাঁড়াবে যখন বাচ্চা অনেক লম্বা সময়ই ধরে এভাবে বসে থাকবে অথবা তার বসার ভঙ্গি সবসময়ই এরকম হবে। অনেক বাবা মায়েরা জানেন না, এইভাবে বসা বাচ্চাদের জন্য মোটে ঠিক নয়।

ডব্লিউ পজিশনে বসলে বাচ্চাদের কোমর ও পায়ের মাংসপেশি ছোট ও শক্ত হয়ে যেতে পারে। এতে বাচ্চাদের কাজে সমন্বয়, ব্যালেন্সে সমস্যা তৈরি হয়, গ্রস মোটর (Gross Motor) ডেভেলপমেন্টে ঘাটতি দেখা দেয়। এই পজিশনে বাচ্চার কোমরের হাড় নড়ে যেতে পারে, বিশেষ করে ইতিমধ্যে যাদের হিপ ডিসপ্লেসিয়া (Hip Dysplasia) আছে।

এভাবে বসা বাচ্চারা সহজে তাদের শরীরের উর্দ্ধভাগ ঘুরাতে সক্ষম হয় না। এতে এক হাত ঘুরিয়ে অন্যপাশে এনে কাজ করা, বা দুই হাতে কাজে লাগাতে হয়, এমন কাজ বাচ্চারা সহজে করতে পারে না। এটা পরবর্তীতে তাদের লেখার দক্ষতা কমিয়ে দিতে পারে। এমনকি স্কুলে টেবিলে বসে যে কাজগুলো করতে হয়, সেগুলোও প্রভাবিত করতে পারে।

বাচ্চাদের এই পজিশনে বসা তাদেরকে নিজেদের শরীরের ওজনকে এক পাশ থেকে আরেক পাশে নিতে পারার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। বিশেষ করে বাচ্চারা যখন দাঁড়ানো শুরু করে কিংবা দৌড়ানো বা লাফ দিতে চেষ্টা করে, তখন এটা তাদের জন্য সমস্যাসংকুল হয়ে দাঁড়ায়। এছাড়া, এভাবে বসা বাচ্চারা তাদের শরীরের ডানদিকে থাকা জিনিস কেবল ডান হাত দিয়ে ধরতে চায়, এবং বাম দিকে থাকা জিনিস কেবলই বাম হাত দিয়ে ধরতে চায়। এতে এক হাত দিয়ে শরীরের অন্য পাশের জিনিস ধরায় স্বাচ্ছন্দ্য বোধ করে না। ফলে পরবর্তীতে হাতের কর্ম সমন্বয়ে সমস্যা দেখা দেয়। ডব্লিউ পজিশনে বসা বাচ্চাদের ট্রাঙ্ক মাসল (Trunk muscle) ডেভেলপ করে না। এরকম বাচ্চারা নিজেরা সোজা হয়ে বসার জন্য অন্য কিছুর উপর ভর দেয়।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ মে 6, 2020