দুই-তিন বছর বয়সী বাচ্চাদের হোমস্কুলিং কারিকুলামঃ আউটডোর ট্রিপ

সিরিজ ইনডেক্স
১. হোমস্কুলিং এর ভালমন্দ
২. আমার হোমস্কুলিং এর আদ্যোপান্ত - প্রথম পর্ব
৩. হোমস্কুলিং ও ইসলাম শিক্ষা
৪. হোমস্কুলিং ও আউটডোর ট্রিপ
৫. হোমস্কুলিংঃ করণীয় ও বর্জণীয়
৬. হোমস্কুলিংঃ অক্ষর শেখানো
৭. হোমস্কুলিং কারিকুলাম যেভাবে তৈরি করবেন?

১. পার্ক

বিশুদ্ধ খোলা বাতাসে বুক ভরে শ্বাস নেয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পার্কে ৯০% সময় হবে নিছক প্রকৃতির মাঝে সময় কাটানো। তবে এর ফাঁকে ফাঁকে সবচেয়ে কমন গাছগুলো চেনা, পাখি চেনা, প্রজাপতি, ঘাসফুল ইত্যাদি চেনানো যেতে পারে। এর সাথে বলা যেতে পারে যে এগুলো কে বানিয়েছেন জানো? আল্লাহ বানিয়েছেন, আল্লাহ কী সুন্দর করে বানিয়েছেন দেখেছ? সুবহানাল্লাহ! ক্র‍্যাফট প্রিয় বাচ্চাদের জন্য একটা nature journal তৈরি  করা যায়। দুই বছর বয়সের বাচ্চা পার্কে তার যা যা ভালো লাগে(দুই একটা ঘাস, দুই চারটা ফুল, পাতা, পাথরের টুকরা) ওখানে লাগাবে। এরপর বাসায় এসে দেখুন ইন শা আল্লাহ নিজে নিজেই ওগুলো স্টাডি করবে বার বার। আপনিও শেখাবেন। এটা কী ফুল? কয়টা পাপড়ি গুনে ফেলি চলো(counting/Maths) কী রঙ ফুলটার? এটা কোন গাছের পাতা বলো তো? (3+ yrs) 

২.পরিষ্কার বাজার/সুপারশপ

পুরোটা পড়তে সহজে লগিন করুন

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জুন 9, 2020