গর্ভধারণের চৌদ্দতম সপ্তাহ

গর্ভধারণের মোট সময়কাল ৪০ সপ্তাহের। এই সময়ের বিভিন্ন পরিবর্তনকে নির্দেশ করতে মাসের বদলে সপ্তাহ হিসেব করা হয়। আবার মাস হিসেবে প্রতি তিন মাসকে এক “ট্রাইমেস্টার” ধরে মোট গর্ভকালকে তিনটি ট্রাইমেস্টারে ভাগ করা হয়। সেই হিসেবে আপনার প্রথম তিন মাস শেষ, মানে প্রথম ট্রাইমেস্টার শেষ, আপনি এখন আছেন দ্বিতীয় ট্রাইমেস্টারের একদম শুরুর দিকে। আপনাকে অভিনন্দন!

এই সপ্তাহে ধীরে ধীরে আপনার শরীরে বেশ কিছু পরিবর্তন, কিছু কষ্টকর অসুবিধার উন্নতি ও নতুন কিছু প্রেগ্ন্যান্সি লক্ষণ দেখতে পাবেন। যেমন-

 গর্ভধারণের প্রথম তিন মাসে আপনার যতই খারাপ লাগুক না কেন, শারীরিক গঠনে তেমন কোন পরিবর্তন আসে নি। তবে এখন চৌদ্দতম সপ্তাহের দিকে এসে আপনার পেট কিছুটা উঁচু বা মোটা হবে যা দেখে আপনাকে গর্ভবতী মনে হবে। নতুন এই পরিবর্তনে অনেকেই লজ্জা পান, বিশেষ করে প্রথম মা হচ্ছেন যারা। আনন্দমাখা লজ্জা দোষের কিছু নয় তবে নিজের আরামের দিকে খেয়াল রাখবেন।

আপনার শরীরে এখন একটি বাড়তি অঙ্গ তৈরি হয়েছে। প্লাসেন্ট্রা(Placentra)  বা গর্ভফুল নামে এই অঙ্গটির গঠন প্রথম তিন মাসেই সম্পূর্ণ হয়েছে। চ্যাপ্টা আকৃতির ও রক্ত দিয়ে পূর্ণ প্লাসেন্ট্রার ভেতরে আপনার ছোট্ট শিশু সুরক্ষিত থাকে, এর মাধ্যমেই শিশুর কাছে প্রয়োজনীয় পুষ্টি ও অক্সিজেন পৌঁছায়, আর মলমূত্র, কার্বন ইত্যাদি অপ্রয়োজনীয় জিনিস বের হয়ে যায়। গর্ভফুলটি আপনার জরায়ুর সাথে শক্তভাবে আটকে থাকে এবং অ্যাম্বিলিকাল কর্ড বা নাড়ীর মাধ্যমে গর্ভের শিশুর সাথে সংযুক্ত থাকে। প্লাসেন্ট্রার গঠন শেষ হবার পর আপনি আগের চেয়ে কম ক্লান্ত অনুভব করবেন।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ নভেম্বর 16, 2025