স্বাভাবিক প্রসবেও কি কাঁটাছেঁড়ার (সাইড কাটা/এপিসিওটমি) দরকার হয়?

স্বাভাবিক প্রসবে এপিসিওটমি বা সাইড কাটা নিয়ে আতংকিত হবার কিছু নেই, কারণ কেটে না দিলে এই জাগাটা চাপে এমনিতেই ছিঁড়ে যায়। ভাল বিষয় হলো এই কাটা খুব তাড়াতাড়িই শুকিয়ে যায়।

অনেকেই ভাবেন স্বাভাবিক প্রসবে বোধহয় কোন কাঁটাছেঁড়া লাগে না। এটা আংশিক সত্য, কারণ কিন্তু দরকার পড়লে বাচ্চা ডেলিভারীর সময় পেরিনিয়ামের (যোনির শুরু থেকে পায়ুপথ পর্যন্ত টিস্যু) অংশবিশেষ কেটে দেয়া হয়, যাতে বাচ্চা সহজে বের হয়ে আসতে পারে। একে এপিসিওটমি (Episiotomy) বা সাইড কাটা বলে। অনেক সময় কেটে না দিলে এই জায়গাটা চাপে এমনিতেই ছিঁড়ে যায়, যার জন্য সেলাই দেয়ার প্রয়োজন পড়ে। কাজেই এপিসিওটমির সেলাই নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই

একসময় অনেক ডাক্তাররাই প্রসবের সময় পেরিনিয়াম কাট বা এপিসিওটমি করতেন। এখন প্রয়োজন ছাড়া এপিসিওটমি করা হয় না। সাধারনত যে সব অবস্থায় এপিসিওটমি করা হয়-

যদি প্রসবের সময় কোন ধরনের অবশকারী ওষুধ দেয়া না হয়, তবে এপিসিওটমির সময় ডাক্তার পেরিনিয়ামের অংশবিশেষ অবশ করার জন্য অবশকারী ইঞ্জেকশন দেবেন। স্বাভাবিক প্রসবে ব্যাথার পরিমান এতই তীব্র থাকে যে তারঠিক পরপর এই ধরনের কাঁটাছেঁড়া বা সেলাই এত তীব্র মনে নাও হতে পারে। সাধারনত এই কাট দুইধরনের হয়। উপর থেকে নিচে এবং আড়াআড়ি। উপর থেকে নিচে কাটা হলে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কিন্তু পায়ুপথ পর্যন্ত চলে যাওয়ার ঝুঁকি থাকে। অন্যদিকে আড়াআড়ি কাটা হলে পুরোপুরি ভালো হতে সময় কিছু বেশী লাগে।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ মে 13, 2025