পিঠ ব্যাথা (Back Pain) নিয়ন্ত্রনে যোগব্যায়াম কতটা উপকারী?

আজকাল অনেকেই পিঠ ব্যাথার (back pain) সমস্যায় ভোগেন। বেশীর ভাগ ক্ষেত্রেই আমাদের লাইফস্টাইল এর জন্য দায়ী। অনেকের গর্ভকালীন সময়ে ব্যাক পেইন শুরু হয়, অনেকের আবার সন্তান প্রসবের সময়- পেইন ম্যানেজমেন্টের অংশ হিসেবে মেরুদন্ডের নীচের দিকে এপিডিউরাল নেয়ার ফলে ব্যাক পেইন হতে পারে।

একবার ব্যাক পেইনের সমস্যা শুরু হলে, সম্পূর্নভাবে এর নিরাময় সম্ভব না হলেও, নিয়ন্ত্রন সম্ভব। অনেকে ব্যাথার ওষুধ খেয়ে কন্ট্রোল করতে চেষ্টা করেন। কিন্তু দীর্ঘমেয়াদে ব্যাথার ওষুধ কিডনী ড্যামেজ করে ফেলার মতো মারাত্মক অবস্থার সৃষ্টি করতে পারে। তাই ওষুধের প্রতি নির্ভরশীল না হয়ে ইয়োগা বা যোগ ব্যায়ামের মতো ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মাধ্যমে ব্যাক পেইন নিয়ন্ত্রন করার চিন্তা করাই বুদ্ধিমানের কাজ।

ইয়োগা কোচ জেন হিলম্যান ব্যাক পেইন কমানোর পাঁচটি টিপসের কথা বলেছেন। যেগুলো আসলেই কার্যকর ব্যাক পেইন নিয়ন্ত্রনের ক্ষেত্রে। এখানে আমরা টিপসগুলো দেখবো।

সবসময় শ্বাস-প্রশ্বাসের দিকে খেয়াল রাখুন। শ্বাস নেওয়ার সময় দীর্ঘ লম্বা শ্বাস নেবেন। বুকভরে লম্বা শ্বাস নেয়ার অভ্যাস বজায় রাখুন। এটা শরীরকে স্ট্রেস ফ্রি রেখে ব্যাকপেইন নিয়ন্ত্রনে সহায়ক হবে। এভাবে শ্বাস নেওয়ার অভ্যাস গড়ে তুলুন।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ ফেব্রুয়ারি 12, 2017