আপনি এখন পূর্ণ চার মাসের গর্ভবতী এবং গর্ভধারণের পঞ্চম মাসে পড়েছেন! এখন যেহেতু গর্ভধারণের প্রায় অর্ধেকটা পথ আপনি পাড়ি দিয়ে ফেলেছেন, আপনাকে প্রেগন্যান্সি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া শুরু করতে হবে। আপনি যদি স্বাভাবিক প্রসব চান তাহলে এর প্রতি আগ্রহী ডাক্তার, কোন হাসপাতালে ডেলিভারি করাতে চান এসব ঠিক করতে হবে। তবে মনে রাখবেন, আপনার পছন্দের সাথে না মিললেও কোন একজন ডাক্তারের কাছেই বারবার যেতে হবে এমনটা নয়। আপনি গর্ভকালীন সময়ে নিজের চাহিদার সাথে মেলানোর জন্য একাধিকবার ডাক্তার পরিবর্তন করতে পারেন। এইসব গুরুত্বপূর্ণ সিধান্ত নিতে গিয়ে গর্ভাবস্থাকে আপনার আরও বেশি করে সত্যি মনে হবে। খুবই রোমাঞ্চকর এই অনুভূতি, সেই সাথে আপনি হয়ত আরেকটু বেশি উদ্বিগ্নও অনুভব করবেন কারণ প্রায় অর্ধেকটা পথ আপনি পাড় করে এসেছেন এবং হাতে এখনও প্রচুর কাজ বাকি! সবকিছু একা করতে যাবেন না, আশপাশের মানুষদের থেকে সাহায্য চান। এরপরও যদি দেখেন যে কোন কাজ বাদ রয়ে গেছে, বুঝবেন যে সেটা আসলেও ততটা জরুরী কিছু ছিল না!
প্রতি সপ্তাহে আপনার বাচ্চার সাথে সাথে গর্ভফুলও বড় হচ্ছে এবং এর ওজন বাড়ছে। পূর্ণ গর্ভাবস্থার শেষে গর্ভফুলের ওজন হবে প্রায় ৫০০গ্রাম যা একটি পাস্তার প্যাকেটের সমান ভারী।
এসময় আপনার জরায়ু পেলভিস থেকে বের হয়ে উপর দিকে উঠতে থাকায় ধীরে ধীরে আপনার কোমরের স্বাভাবিক আকৃতিতে পরিবর্তন আসতে শুরু করবে । সেই সাথে আপনি আরও বেশি করে গর্ভবতী হিসাবে দৃশ্যমান হবেন। এই সময় অনেক মা-ই দেখতে সুন্দর হয়ে যান ও খুব চমৎকার অনুভব করেন। তাদের ত্বকে বাড়তি ঔজ্জল্য আসে । চুল পড়া কমে গিয়ে চুল আগের চেয়ে চকচকে ও ঘন হয়ে যায়। তবে একেক জনের গর্ভাবস্থা একেকরকম আর তাই অনেক মা দেখতে অনাকর্ষণীয় হয়ে পড়েন এবং শারীরিক পরিবর্তন, অনাগত সন্তানের প্রতি দায়িত্ব ও এর ফলে সম্পর্কে তৈরি হওয়া টানাপোড়েনে পর্যুদস্ত হয়ে যান। ১০ জনে ১ জন নারী গর্ভাবস্থায় দুশ্চিন্তা ও উদ্বিগ্নতায় ভোগেন এবং হরমোনজনিত কারণে ছোটখাট সমস্যাকেও প্রয়োজনের তুলনায় অনেকসময় বেশি বড় মনে হয়। আপনি যদি ক্রমাগত ভারাক্রান্ত থাকেন ও উদ্বিগ্নতায় ভোগেন তাহলে আপনার ডাক্তারের সাথে কথা বলতে পারেন, স্বামীর সাথে শেয়ার করতে পারেন ও আপনার আগে মা হয়েছেন এমন কোন বান্ধবী বা পরিচিতজনের থেকে পরামর্শ চাইতে পারেন। যদি বিশেষজ্ঞ পরামর্শের প্রয়োজন বোধ করেন তাহলে যোগাযোগ করতে পারেন The Nafs Psychological & Spiritual wellness Center - এর সাথে।
এই সপ্তাহে আরও যে গর্ভকালীন লক্ষণগুলো আপনি দেখবেন তা হচ্ছে –
