গর্ভধারণের ষষ্ঠ সপ্তাহ

প্রথম ট্রাইমিস্টারের প্রায় অর্ধেক শেষ হতে চলল। গর্ভধারণের ষষ্ঠ সপ্তাহে এসে এর লক্ষণগুলো অাপনার শরীরে পুরোমাত্রায় দৃশ্যমান। একইসাথে ভ্রুণের গঠনে খুব দ্রুত পরিবর্তন আসছে।

এই সপ্তাহ থেকে আস্তে আস্তে ভ্রুণের মুখের আদল আসা শুরু হচ্ছে। চোখের কোটরের জন্য জায়গা তৈরী হচ্ছে, মুখ, কান নাসারন্ধ্রের জায়গাগুলোতে ছোট্ট গর্ত। এই সময় ভ্রুনের আকার ছোট ডালের দানার সমান। ভ্রুণে হৃদপিন্ডের প্রকোষ্ঠ তৈরী হয়েছে। মায়ের চেয়ে হার্টবিট দ্রুতগতির হয়। বাচ্চার হার্টবিট আলাদা শোনা যাবে।

ভ্রুণে রক্তসঞ্চালন হচ্ছে। যকৃত, ফুসফুস, প্যানক্রিয়াসের গঠন শুরু হয়েছে। এই সময় ভ্রুণের নড়াচড়া শুরু হয়েছে। কিন্তু তা আকারে এতই ছোট যে এর নাড়াচাড়া বাইরে থেকে মা টের পাবেন না।

নিজের শরীরে যত্ন নিন। আপনার মনের অবস্থা নিয়ে স্বামীর সাথে কথা বলুন। নিজের ভেতর চেপে রেখে কষ্ট পাওয়ার চেয়ে, মুড সুইং নিয়ে খোলাখুলি আলাপ করুন।

পুরোটা পড়তে সহজে লগিন করুন

গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করুন। সমস্যা হলে সাপোর্টে নক করুন
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জুলাই 3, 2026